IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> শিক্ষা >> মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে প্রধান শিক্ষকের পদত্যাগ

ধূমকেতু প্রতিবেদক,মান্দা : নওগাঁর মান্দা উপজেলার পরানপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ। নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযোগ করেন, পরিচয়পত্র, অভ্যন্তরীণ পরীক্ষা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বিভিন্ন অনাবশ্যক খাত দেখিয়ে নিয়মিতভাবে তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হতো। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জুবাইদ হোসেন বলেন, ‘পরিচয়পত্র দেওয়ার কথা বলে আমাদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছিল, কিন্তু এখনো আমরা তা পাইনি।’

একই শ্রেণির আরেক শিক্ষার্থী রাফিয়া আক্তার বলেন, ‘নামাজের ঘর বানানোর কথা বলে টাকা নেওয়া হলেও এখন পর্যন্ত কিছুই হয়নি। আবার অভ্যন্তরীণ পরীক্ষায় ফেল করলে ২০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।’

বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন হোসেন বলেন, ‘প্রধান শিক্ষক নানা অজুহাতে টাকা নিয়ে আত্মসাৎ করেন। আমরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের পদত্যাগ চাই।’

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মান্দা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বিকেল ৩টার দিকে শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেন।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ বলেন, ‘বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নিয়মিত কোচিং করছিলেন। আমি তাতে বাধা দেওয়ায় উল্টো তারা শিক্ষার্থীদের উস্কে দিয়ে এসব করিয়েছে। আমাকে জোর করে পদত্যাগ করানো হয়েছে।’

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এরপরও শিক্ষার্থীদের চাপের মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করেন। আমরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিই।’
মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাত্রী বলেন, ‘আমি শুনেছি পরানপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করেছেন। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি।’#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31