IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘায় বিপদজনক ভটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত সেনা সদস্য

বাঘায় বিপদজনক ভটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত সেনা সদস্য

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় চলন্ত মোটরসাইকেল থেকে ভটভটির চাকার নীচে পড়ে গুরুতর আহত সেনা সদস্য সজিব হোসেন(২৭)কে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সেনা সদস্য বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা মাঝপাড়া গ্রামের জোবেদ আলীর ছেলে।

শনিবার(১৩-০৯-২০২৫) বাঘা উপজেলার তেথুলিয়া-দিঘা সড়কের অমরপুর গ্রামের আফসার-লক্ষীর বাড়ির সামনে বাক ঘোরার সময় মোটরসাইকেল থেকে ভটভটির চাকার নীচে পড়ে যান সজিব। এসময় পেটের উপর ভটভটি চাকার পড়ে নাড়ি-ভুড়ি বের হয়ে গুরুতর আহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় পল্লী চিকিৎসক সহিদুল ইসলাম জানান, মোটরসাইকেল যোগে তেথুলিয়া-দিঘা সড়ক হয়ে পূর্ব দিকে যাচ্ছিলেন। একই দিকে যাচ্ছিল খড়ি বোঝাই ভটভটি। পাশ কাটিয়ে যাওয়ার সময় ভটভটির ধাক্কায় চাকার নীচে পড়ে যায় সজিব। এসময় পেটের নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়া অবস্থায় তাকে উদ্ধার করে কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্টে পাঠান স্থানীয়রা। ঘটনার পর ভটভটি চালকসহ হেলপার পালিয়ে যায়।

সজিবের চাচাতো ভাই সাকিল হোসেন জানান, শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে নাটোরের লক্ষনবাড়িয়া শ্বশুর বাড়ি যাচ্ছিল। সেখানে যাওয়ার পথে আহত হন। কাদিরাবাদ কাদিরাবাদ (দয়রামপুর) ক্যান্টনমেন্ট থেকে হেলিকপ্টারে ঢাকা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান,ভটভটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান,সজিব হোসেন- ৯৯ ব্রি গ্রেড পদ্মা সেনানিবাসে কর্মরত বলে জানতে রেছেন। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31