ধূমকেতু প্রতিবেদক,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের রানিহাটিতে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে পুঁতে রাখা প্রায় ১৫-২০ টি কটটেল বিস্ফোরণ হয়েছে। সোমবার ভোর চারটার দিকে সদর উপজেলার ধুমিহায়াতপুর এলাকার আহসান মুঞ্জুরের কবরস্থানে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের আঘাতে পড়ে গেছে পাশে থাকা একটি সীমানা প্রচীরের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎ ভোররাতে বিকট শব্দ শুনে বাড়ি থেকে বের হয়ে দেখি ধোয়া উড়ছে। পরে ককটেলের আলামত দেখতে পায়। এখানে ককটেল পুঁতে রাখা হয়েছিল। যা বিস্ফোরণ হয়েছে। দেখে মনে হচ্ছে অন্তত ১৫-২০ টি ককটেল এখানে ছিল। এখনো এলাকাবাসী আতঙ্কিত। আমাদের ধারণা এসব ককটেল কবরস্থানে মজুদ রেখেছিলো।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দেখে মনে হচ্ছে মজুদ রাখা ককটেল বিস্ফোরণ হয়েছে। কারা এই ককটেল মজুদকারী তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


