ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে ভেজাল তেল ও ওজনে কম দেয়ায় ৩টি ফিলিং ষ্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রম্যমান আদালত। ১৬ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ১০ টায় গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফয়সাল আহমেদ ভ্রম্যমান আদালত পরিচালনা করেন।
জারিমানা ফিলিং ষ্টেশন গুলো হলো গোদাগাড়ীপৌরসভার শ্রীমন্তপুর এলাকার আবুল কাশেম মালিকানাধীন মেসার্স আবুল কাশেম এন্ড ব্রাদার্সকে ৫ হাজার টাকা,রামনগর এলাকার আতাউর রহমান মালিকানাধীন মেসার্স সাইফুল ইসলাম ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, মোহনপুর ইউপির জৈট্যাবটতলা এলাকার রবিউল ইসলাম মালিকানাধীন মেসার্স এস.আর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ জানান, প্রতিষ্ঠানগুলোকে ওজন ও পরিমাণ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ এর ৪৬ ধারা অনুসারে তাদের জরিমানা করা হয়।


