IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> চারঘাটে প্রতিপক্ষের হামলায় মারা গেলেন লালন

চারঘাটে প্রতিপক্ষের হামলায় মারা গেলেন লালন

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় লালন আলী নামের একজন খুন হয়েছেন। শুক্রবার মধ্য রাতে উপজেলার চকমোক্তারপুর এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় লালনকে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে শনিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লালন আলী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

জানা যায়,উপজেলার চক মোক্তারপুর এলাকার সাবান আলীর ছেলে লালন আলীর সঙ্গে একই এলাকার ইয়াছিন আলীর ছেলে উজ্জল হোসেনর বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় শুক্রবার মধ্য রাতে লালন বাড়ীর সন্নিকটে জনৈক মোবারক হোসেনের বাড়ীর কাছে পৌছলে আগে থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ উজ্জল ,সোহাগসহ অজ্ঞাত আরো ৪/৫ জন লালনের উপর হামলা চালায়।

এসময় উজ্জল হোসেন উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে লালনের চিৎকারে আশের লোকজন ছুটে আসলে উজ্জল তার দলবল নিয়ে পালিয়ে যায়। মুমুর্শ অবস্থায় লালনকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে শনিবার বিকেলের দিকে চিকিৎসাধীন অবস্থায় লালন মারা যায়। এ দিকে লালনের মৃত্যূ খবর জানতে পেরে অভিযুক্ত উজ্জল ও সোহাগের বাড়ী থেকে সকলেই পালিয়ে গেছেন।

নিহত লালনের মা নেহেরা বেগম দাবি করে কান্না জড়িত কন্ঠে বলেন, আজ থেকে প্রায় দেড় বছর আগে মাদক সংক্রান্ত বিষয়ে উজ্জল থেকে ধরে নিয়ে যায় আইন প্রয়োগকারী সংস্থার লোকজন। এ ঘটনায় লালনের হাত রয়েছে বলে সন্দেহ করে উজ্জল। এছাড়া উজ্জলের ধারনা লালনের সঙ্গে উজ্জলের স্ত্রীর পরকিয়া রয়েছে। এসব ধারনা ও সন্দেহের জের উজ্জল জেল থেকে বেরিয়ে াসার পর থেকে আমার ছেলে মারধরসহ হত্যার হুমকি দিয়ে আসছিল। সেই উজ্জল ই আজ আমার সোনার ছেলেকে হত্যা করলো।

চারঘাট মডেল থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্তরা কেউ বাড়ীতে নেয়। তাদের বাড়ী ফাকা। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মামলা দায়েরের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31