IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল ) অনুষ্ঠিতখননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় কারিতাস কর্তৃক উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

পত্নীতলায় কারিতাস কর্তৃক উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চলের আওতাধীন সমাজ পরিচালিত স্থায়ীত্বশীল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচী (সিএমএলআরপি-২) প্রকল্পের আওতায় উপজেলার মধইল বাজারে অবস্থিত সিএমএলআরপি-২ প্রকল্প অফিসে আকবরপুর, পত্নীতলা ও কৃষ্ণপুর ইউনিয়নের ১১৪জন উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা আয়মূলক প্রদর্শনী প্লট স্থাপনের জন্য সর্বমোট ৫ লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

রবিবার অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে কারিতাস রাজশাহী অঞ্চলের কর্মসূচী কর্মকর্তা একরামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আলীমুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম্য নেতৃবৃন্দ, সাংবাদিক ও কারিতাসের অন্যান্য কর্মীবৃন্দ প্রমূখ।

অনুষ্ঠানে প্রান্তিক জনগণকে বিভিন্ন আয়মূলক কার্যক্রম যেমন- ৩৭ জনকে মাচায় ছাগল/ভেড়া পালন, ১১ জনকে হাঁস-মরগী পালন, ৩ জনকে মাছ চাষ, ১৯ জনকে সমন্বিত সবজি চাষ, ২ জনকে নার্সারী ব্যবসা, ২ জনকে ঘাস চাষ, ৫ জনকে কেঁচো সার উৎপাদনে প্রদর্শনী প্লটের জন্য মোট ৮০ জনকে ৫ হাজার টাকা করে ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

প্রান্তিক জনগণকে অ-কৃষি আয়মূলক কার্যক্রমে যুক্ত করার জন্য ১৩ জনকে টেইলরিং, ৬ জনকে ক্ষুদ্র ব্যবসা ও ৫ জনকে হস্তশিল্প কাজে মোট ২৪ জনকে ৫ হাজার টাকা করে ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ক্ষুদ্র কৃষকদের সারাবছরব্যাপী উন্নত কৃষি কার্যক্রমে যুক্ত করার জন্য মোট ১০ জনকে উন্নত পদ্ধতিতে সবজি চাষ প্রদর্শনী প্লটের জন্য ৬ হাজার টাকা করে ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31