IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৩০০ হৃদরোগীকে ফ্রি-চিকিৎসাসেবা প্রদান

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ৩০০ হৃদরোগীকে ফ্রি-চিকিৎসাসেবা প্রদান

ধূমকেতু প্রতিবেদক : ‘Don’t Miss a Beat’ ‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব হার্ট দিবস-২০২৫ উদযাপন করে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী।

এ উপলক্ষে সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে নগরীর বাকীর মোড় হার্ট ফাউন্ডেশন ভবনের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালিসহ বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

র‌্যালিটি হার্ট ফাউন্ডেশন ভবনের সামনে থেকে বের হয়ে সিটি বাইপাশ হয়ে দাশপুকুর মোড় প্রদক্ষিণ শেষে হার্ট ফাউন্ডেশন ভবনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সেমিনার ও আলোচনা সভা এবং প্রায় ৩০০ এর অধিক হৃদরোগীদের ফ্রি-চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেশবরেণ্য কার্ডিওলজিস্ট প্রফেসর ডাঃ মোঃ আতাহার আলী সেমিনারে মুল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন।

তিনি বলেন, হার্ট দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং প্রতিটি মানুষের একটি মাত্র হার্ট। হার্টের প্রতিটি বিটই হলো সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি প্রাথমিকভাবে উপলব্ধি করতে পারবেন কখন তার হার্ট আক্রান্ত হয়েছে। যেমন- বুকের মাঝে তীব্র ব্যাথা, চলাফেরায় বুকে ব্যাথা, শ্বাসপ্রশ্বাসে কষ্ট ইত্যাদি। একজন হৃদরোগীর জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। তাই যত দ্রুত সম্ভব হৃদরোগীদের মৃত্যুর ঝুঁকি এড়াতে তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হাবিবুর রহমান, রাজশাহী সিভিল সার্জন ডাঃ এস আই এম রাজিউল করিম ও ডাঃ রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভাগীয় প্রধান (কার্ডিওলজি বিভাগ) মোল্লা মোঃ ইফতেখার হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সভাপতি মোঃ আব্দুল মান্নান।

তিনি বলেন, ২য় ফেজ প্রকল্পের মাধ্যমে হার্ট ফাউন্ডেশন সম্প্রসারণ করে ওপেন হার্ট সার্জারি/বাইপাস সার্জারির ব্যবস্থা এবং পেডিয়েট্রিক কার্ডিওলজি (শিশু হৃদরোগ ইউনিট) খোলার উদ্যোগ নেওয়ার কথা বলেন। এছাড়া জুন-২০২৬ এর মধ্যে ফাউন্ডেশনে একটি কার্ডিয়াক অ্যাম্বুলেন্স সংযোজনের আশ্বাস দেন। ফাউন্ডেশনটির উন্নতিকল্পে এতদাঞ্চলের সামর্থবান ও সমাজহিতৈষীদের নিকট আর্থিক সহায়তার জন্য আহ্বান জানান।

এছাড়া মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, রাজশাহী’র ডাইরেক্টর অ্যান্ড চিফ কনসালটেন্ট প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন এবং আলোচক হিসেবে ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ এ.এস এম সায়েম।

এসময় কার্যনির্বাহী পরিষদের সহ সভাপতি-১ খন্দঃ এনায়েত হোসেন বাবু, সহ সভাপতি-২ মোঃ হাসেন আলী, সাবেক সাধারণ সম্পাদক ও পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাঃ হবিবুর রহমান, যুগ্ম সম্পাদক-১ মোঃ লিয়াকত আলী, কোষাধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন (সেলিম), সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফুর, প্রচার ও জনসংযোগ সম্পাদক ইমতিয়াজ আহমদ শামসুল হুদা, দপ্তর সম্পাদক এ. কে. মাসুদ, নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু) এবং নির্বাহী সদস্যবৃন্দ ডাঃ মোঃ ওয়াসিম হোসেন, মোঃ সেলিম রেজা খান, ডাঃ মোঃ মনিরুল হক, ডাঃ মোঃ গাজীউল আলম রুমী ও মোঃ আককাস আলীসহ ৩ শতাধিক দর্শক ও শ্রোতা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মোঃ এনামুল হক এবং মেডিকেল অফিসার ডাঃ নাফিসা লুবাবা নদী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31