ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ফরিদউজ্জামান, ১৬,বিজিবির রহনপুর কোম্পানী কমান্ডার আব্দুল জব্বার, রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন ।
আরোও উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দিন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব,চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল,রহনপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ,গোমস্তাপুর স্মার্ট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সামিরুল ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ, গোমস্তাপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম তালুকদারসহ উপজেলার সকল দপ্তরের প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় চলমান শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করা হয়।
এছাড়া উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


