ধূমকেতু নিউজ ডেস্ক : উম্মে কুলসুম মীম-আজ আপনাদের জন্য উপকারী একটি রেসিপি শেয়ার করলাম।ডায়বেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি রেসিপি হলো করলা ভর্তা।
করলা ভর্তা করার জন্য যা লাগবে নিম্নে দেওয়া হলোঃ
১.সিদ্ধ করে নেওয়া দুটি বড় সাইজের করলা।
২.চারটি কাঁচা মরিচ।
৩.দুটি পেঁয়াজ।
৪.অল্প পরিমাণ লবণ ও
৫.অল্প পরিমাণ সরিষার তেল।
যে ভাবে ভর্তা তৈরি করবঃ
প্রথমে করলা গুলো ভাতে অথবা অল্প পরিমাণ পানি দিয়ে,পনেরো মিনিট সিদ্ধ করে নিতে হবে।একটা বাটিতে,করলা গুলো হাতের সাহায্যে মেখে নিতে হবে।এরপর করলার মধ্যে কাঁচা মরিচ কুঁচি করে কেটে নেওয়া, পেঁয়াজ কুঁচি, পরিমাণমত লবণ ও অল্প সরিষার তেল দিয়ে,হাতের সাহায্যে ভালো ভাবে মেখে নিতে হবে। এভাবেই তৈরি করা যায় সুস্বাদু করলা ভর্তা।ধন্যবাদ


