IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আমি বিভাজনে বিশ্বাস করিনা,এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে – যুগ্ন সচিব

আমি বিভাজনে বিশ্বাস করিনা,এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে – যুগ্ন সচিব

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : এ দেশ আমার-আপনার-সবার। আমাদের পরিচয় সবাই বাংলাদেশের নাগরিক। আমি বিভাজনে বিশ্বাস করিনা। ধর্ম যার যার নিরাপত্তা সবার।

বৃহসপতিবার (০২-১০-২০২৫) সকালে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব এর বিজয়া দশমীর দিন, সুবিধাবঞ্চিত হাজারের অধিক নারীদের মাঝে শাড়ি বিতরণ কালে একথা বলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত। প্রতিবারের মতো এবারেও রাজশাহীর বাঘা পৌরসভার নারায়নপুর গ্রামের নিজ বাসভবনে শাড়ি বিতরণ করেছেন।

এসময় তিনি আরো বলেন, কাঁধে কাঁধ মিলিয়ে সর্বজনীন এই উৎসবকে সহযোগিতা করে প্রাণবন্ত করেছেন রাজনৈতিক দলের নেতা-কর্মী, পুলিশ, আনসার সদস্যসহ আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এবার জাঁকজমক ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হয়েছে । আমার বড় আকাঙ্খা মানুষের কল্যাণে কাজ করা। সকলের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। সংখ্যালঘু বলে কেই যেন কখনও নিজেদের ছোট না করি। সবার মর্যাদা সমান।

অফিসার ইনচার্জ আফম আছাদুজ্জামান বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধান স্বীকৃত। পূজা শুরুর আগেই রাজনৈতিক দলসহ সকলের সহযোগিতায় নির্বিঘ্নে পূজা উদযাপনের বিষয়টি আশ্বস্ত করেছি।

নিরাপত্তা নিশ্চিতে পুলিশ,আনসার ভিডিপি ও র‌্যাবসহ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে। পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে জানান, উপজেলার মানুষ শান্তিপ্রিয় বলেই এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবছর উপজেলায় ৪৬টি পূজামন্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছে।

উপস্থিত বিএনপি নেতারা বলেন, শুধু পূজা বলে কথা নয়,তারেক জিয়ার নির্দেশনা মেনে বিএনপি সব সময় দেশের সকল মানুষের পাশে থাকবে।

উপস্থিত ছিলেন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক, বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা,মতিউর রহমান, বাবুল ইসলাম,আনোয়ার হোসেন পলাশ,মজিবর রহমান জুয়েল, যুবদল নেতা আল আমিন,সোহেল রানা,হিমেল প্রামানিক, পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা প্রমুখ। আগের দিন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনসহ সনতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুগ্ন সচিব। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31