IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকে

শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় জনতার চেয়ারম্যান হাবিবুর রহমান মিন্টুকে

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : নওগাঁর পত্নীতলার বিশিষ্ট রাজনীতিক, নজিপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান এবং বিএনপির পত্নীতলা থানা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মিন্টু-র জানাজায় হাজারো মানুষের ঢল নামে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নজিপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয় তাঁর ১ম জানাজা নামাজ। মাঠটি রূপ নেয় এক শোকাবহ শ্রদ্ধাঞ্জলি মেলায়। রাজনৈতিক অঙ্গনের নেত, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সর্বস্তরের মানুষ প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে হাজির হন।জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ আসেন তাকে শেষবার দেখতে এবং শ্রদ্ধা জানাতে।

জানাজায় অংশ নেন কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা,পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আলীমুজ্জামান মিলন,সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া,থানার ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি খাজা নাজিবুল্লাহ চৌধুরী, সাবেক সদস্য সচিব বাইজিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমীন মুক্তা।

আরও উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রমজান আলী, নজিপুর পৌর বিএনপির সভাপতি মামুন হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহিন, সাংগঠনিক সম্পাদক এ জেড মিজানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার মানুষ।
সবাই এসেছিলেন তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে, ভালোবাসায় বিদায় জানাতে।

কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহার মতে, হাবিবুর রহমান মিন্টু ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনসেবামুখী রাজনীতিক। তিনি আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে নজিপুর ও আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোক।

নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান বলেন,মিন্টু ভাই ছিলেন সর্বদা মানুষের পাশে। তাঁর মতো নেতা এই এলাকায় বহুদিনে আসেনি। তাঁর অবদান আমাদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তাঁর গ্রামের বাড়ি উপজেলার নজিপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল পৌণে ৩ টায় নজিপুর নতুনহাট দোচাই গ্রামীণ সড়কের রামজীবনপুর গোহারা মোড় এলাকায় খড়িবাহী ভটভটির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ ঘটনাস্থলেই হাবিবুর রহমান মিন্টু নিহত হন।তাঁর মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে চলছে শোকের মাতাম।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31