IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে ভাঙারি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

রাজশাহীতে ভাঙারি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে মাসোহারা দিতে অস্বীকার করায় এক ভাঙারি ব্যবসায়ীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম গাফফার শেখ (৫০)। শহরের কেদুর মোড় এলাকায় শহররক্ষা বাঁধের ওপর তার ভাঙারি মালামাল কেনাবেচার দোকান রয়েছে। গত ১৩ সেপ্টেম্বর তাকে একটি সাইকেল চুরির মামলায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ করা হয়, তিনি চোরের কাছ থেকে সাইকেলটি কিনেছিলেন। তবে গাফফার অভিযোগটি অস্বীকার করেছেন।

সাইকেল চুরির মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন নগর ডিবি পুলিশের এসআই হুমায়ুন কবির। তিনি গাফফারের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। সব মিলিয়ে ১৭ দিন কারাভোগের পর গত সোমবার জামিনে মুক্তি পান গাফফার।

শনিবার সকাল সাড়ে ১১ টায় রাজশাহী নগরীতে সংবাদ সম্মেলন করে গাফফার লিখিত বক্তব্যে জানান, “কিছুদিন আগে ডিবির এসআই হুমায়ুন কবির আমার দোকানে এসে বলেন, যেহেতু দোকান সরকারি জায়গায়, তাই আমাকে প্রতি মাসে ৭ হাজার টাকা দিতে হবে। আমি গরিব মানুষ, দিতে পারব না বললে তিনি ক্ষিপ্ত হন এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন।”

তিনি আরও জানান, “গত ১৩ সেপ্টেম্বর ডিবির এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে একটি দল আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরদিন বোয়ালিয়া থানায় সাইকেল চুরির মামলা হয়। ওই মামলায় আমাকে ২ নম্বর আসামি করা হয়। অভিযোগ করা হয়, এক চোরের কাছ থেকে আমি ৯০০ টাকায় সাইকেল কিনেছি। এরপর আমাকে কারাগারে পাঠানো হয় এবং পরে একদিন রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয় চোরাই সাইকেল কেনার কথা স্বীকার করার জন্য। কিন্তু আমি মিথ্যা স্বীকারোক্তি দিতে রাজি হইনি।”
গাফফার লিখিত বক্তব্যে আরও বলেন, “অসুস্থতার কারণে আমি সেদিন বাড়িতে ঘুমাচ্ছিলাম। কোনো কথা না বলেই আমাকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। তারা বলে, চোরায় সাইকেল কিনেছিস, কোথায় রেখেছিস বের করে দে। আমি বলি, আমি চোরাই মালামাল কিনিনি। তখন এসআই হুমায়ুন কবির বলেন, স্বীকার কর, না হলে ঝুলিয়েই রাখব, মাদক ও বিস্ফোরক মামলা দেব।”

নিরাপত্তাহীনতার কথা জানিয়ে গাফফার বলেন, “আমি জামিনে বের হয়ে এখনো নিরাপত্তাহীনতায় আছি। বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে—যেকোনো সময় মাদক বা বিস্ফোরক মামলায় ফাঁসানো হতে পারে। ডিবি অফিসে নির্যাতনের কথা প্রকাশ করলে আমাকে ও আমার ছেলেকে তুলে নিয়ে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে এসআই হুমায়ুন কবির। দোকান খুলতে দিচ্ছে না, বলেছে খুললে আবার ধরে নিয়ে যাবে। আমি গরিব মানুষ, দোকান না খুললে সংসার কিভাবে চলবে? আমি নিরাপত্তা ও ন্যায়বিচার চাই।”

এ বিষয়ে কথা বলার জন্য এসআই হুমায়ুন কবিরকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
নগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান বলেন, “এ রকম সংবাদ সম্মেলনের কথা জানি না। তবে অভিযোগ পেলে আমরা তদন্ত করে দেখব। লিখিত অভিযোগ দিলে বিষয়টি অনুসন্ধান করা হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31