IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে ২০৩ বস্তা সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানা১৩ বছর প্রেমের পর বিচ্ছেদ, শেষ পর্যন্ত কেন গৌতমকেই বিয়ে করেন অভিনেত্রী কাজলনবান্ন উৎসব উপলক্ষে নন্দীগ্রামে ঐতিহ্যবাহী মাছের মেলাধামইরহাটে ৭ হাজার কৃষকের মাঝে সরিষার বীজ ও সার বিতরণধামইরহাটে ইএসডিও গোফরইপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম বিষয়ে উপজেলা পরিষদের সাথে সমন্বয় সভাএকনেকে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদনশেখ হাসিনাকে ফেরাতে ৭ দফা লিগ্যাল নোটিশ৩১ ডিসেম্বর পর্যন্ত সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাই কোর্টেররাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন ব্যক্তি ওপ্রতিষ্ঠান/সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎনিয়ামতপুরে ঘরে ঘরে নবান্ন উৎসবমহাদেবপুরে মায়ের জন্য ঔষধ কিনতে এসে ফিরলেন লাশ হয়েরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগের ৫দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

তানোরে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, থানায় অভিযোগের ৫দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌর সদরে অবস্থিত দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এঘটনায় নবজাতকের পিতা আব্দুর রাজ্জাক (২৪) বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, চিকিৎসার নামে প্রতারণা, দালালের প্ররোচনা ও ভুল ইনজেকশন পুশের ফলে নবজাতক মারা গেছে।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত শনিবার (৪ অক্টোবর) সকালে মুন্ডুমালা পৌর এলাকার ভাটার মোড় মহল্লায় অবস্থিত মুন্ডুমালা দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে। তবে ঘটনার ৫দিন অতিবাহিত হলেও কোন ব্যবস্থা গ্রহণ করেননি থানা পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ওইদিন সকালে প্রসববেদনা উঠলে রাজ্জাকের স্ত্রী সোহানা বেগমকে স্থানীয় এক দালালের পরামর্শে উক্ত ক্লিনিকে ভর্তি করানো হয়। ক্লিনিকে ভর্তি হওয়ার পর কথিত মালিক শাহজামাল বাবু প্রথমেই রক্ত ও প্রস্রাব পরীক্ষার কথা বলে ২ হাজার ৪০০ টাকা নেন। পরে চিকিৎসক মোস্তাক আহম্মেদ ফয়সাল অস্ত্রোপচারের মাধ্যমে একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন।

কিন্তু নবজাতকের শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসক অক্সিজেন দেওয়ার নির্দেশ দেন। কিন্তু অভিযোগ অনুযায়ী ক্লিনিকের মালিক বাবু নিজেই নবজাতকের পায়ে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন প্রয়োগের পরপরই নবজাতকের শারীরিক অবস্থার অবনতি ঘটে। এক পর্যায়ে ক্লিনিক কর্তৃপক্ষ বিভিন্ন সমস্যার অযুহাত দেখিয়ে জোরপূর্বক শিশুটিকে রাজশাহী নিয়ে যেতে বাধ্য করেন। কিন্তু রাজশাহী যাওয়ার পথেই নবজাতকের মৃত্যু হয়ে যায়।

এ ঘটনায় বাকরদ্ধ পিতা আব্দুর রাজ্জাক তানোর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বলেন, ভুল চিকিৎসার কারণে তার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি কথিত ক্লিনিক মালিকে সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন।

সরকারি বিধি অনুযায়ী ১০ শয্যার একটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক একজন এমবিবিএস চিকিৎসক ও প্রশিক্ষিত সেবিকা থাকা বাধ্যতা মূলক। কিন্তু দি পদ্মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এসব নিয়ম-নীতি উপেক্ষা করে নিজেই সিজারিয়ান অপারেশনের মতো চিকিৎসা পরিচালনা করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে বলে স্থানীয়দেরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ক্লিনিকের পরিচালক শাহজামাল বাবু সাংবাদিক পরিচয় পাওয়ার পর বলেন, কালকে সরাসরি এসে ক্লিনিকে দেখা করেন তখন সাক্ষাতে কথা হবে বলে ফোনের সংযোগ কেটে দেন।

রাজশাহী জেলা সিভিল সার্জন বলেন, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31