IMG-LOGO

শনিবার, ২৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভানিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুসিরাজগঞ্জে আওয়ামী লীগের আমলে মেয়র নির্বাচন করা ব্যক্তিই বিএনপির প্রার্থী হবেন: টুকুঅগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলনমান্দায় প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে সংসদ সদস্য ডা. টিপুরায়গঞ্জের গ্রামপাঙ্গাসী নিজামগাতী সড়কে ধস সব ধরণের যানচলাচল বন্ধশহর খ্রীষ্টান কো-অপারেটিভ লিমিটেডের ১৭তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিতছোট্ট নাতি ইব্রাহিমসিরাজগঞ্জ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নজরুল বর্ষ ২০২৬শে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‘সাইবার সুরক্ষা আইন অপব্যবহার করবে না সরকার’সিরাজগঞ্জ জেলা স্কাউটের ৬৫তম নির্বাহী কমিটির সভাজাসদ কার্যালয়ে গোপন বৈঠক, অর্ধশতাধিক আওয়ামী লীগ সন্দেহে আটকগোমস্তাপুরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারসিরাজগঞ্জে প্রথম আলো জিপিএ -৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা
Home >> টপ নিউজ >> বিনোদন >> অভিনেত্রী তিশার সিনেমাটি করা হচ্ছে না

অভিনেত্রী তিশার সিনেমাটি করা হচ্ছে না

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : কয়েক মাস আগে শিরোনামে এসেছিলেন ঢালিউড অভিনেত্রী তানজিন তিশা। কারণ, তিনি পা রাখতে যাচ্ছিলেন কলকাতার চলচ্চিত্রে। ‘ভালোবাসার মরশুম’ নামে সেই সিনেমায় তাঁর বিপরীতে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা শরমন যোশি, যিনি একসময় ‘থ্রি ইডিয়টস’-এর মতো আলোচিত ছবিতে অভিনয় করেন।

সিনেমাটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা এম এন রাজ। তিনি এর আগে জিৎকে নিয়ে ‘রাবণ’ সিনেমাটি নির্মাণ করেন।

ঢাকার অভিনেতা খায়রুল বাসারও ‘ভালোবাসার মরশুম’ ছবিতে অভিনয়ের কথা ছিল। তিনি পরে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে জানান, সিনেমাটিতে থাকছেন না।
গত মে মাসের শেষে কলকাতায় অনুষ্ঠিত হয় সিনেমাটির মহরত। উপস্থিত ছিলেন শরমন যোশি ও সিনেমার আরেক নায়িকা সুস্মিতা; কিন্তু অনুপস্থিত ছিলেন তানজিন তিশা। মহরতের কিছুদিন পর শুরু হয় শুটিং, তবে কোথাও দেখা যায়নি তিশাকে।

নাম প্রকাশ না করার শর্তে প্রযোজনা দলের এক সদস্য সমকালকে জানান, তিশা ভিসা জটিলতায় পড়েছেন। সে কারণেই তিনি শুটিংয়ে অংশ নিতে পারেননি। এখনও নিশ্চিত না, তিনি পরবর্তী সময়ে যুক্ত হতে পারবেন কিনা। তবে সিনেমার টিম তাঁর আশা ছেড়ে দিয়েছে। তিশা না থাকায় শরমন যোশির বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা, যিনি সম্প্রতি পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে সম্পর্কের গুঞ্জনে আলোচনায়।

শুরু থেকেই সিনেমাটি নিয়ে চুপ ছিলেন তানজিন তিশা। চুক্তিবদ্ধ হলেও আনুষ্ঠানিক কিছু জানাননি তিনি। গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে এক প্রশ্নের জবাবে তিশা বলেন, “আমাকে নিয়ে সিনেমার অনেক খবর হয়েছে, আমি দেখেছি। নিউজ তো অনেক হয়। কতটা সত্য, কতটা নয়– দর্শকরা ভালো জানেন। আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়ে সামনে আসব।”

‘ভালোবাসার মরশুম’ অনিশ্চিত হয়ে গেলেও তিশা যুক্ত হয়েছেন দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে নতুন সিনেমা ‘সোলজার’-এ। সব ঠিক থাকলে এই সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। এরইমধ্যে ছবিটির শুটিং শুরু হয়েছে। জানা গেছে, আগামী সপ্তাহে শুটিংয়ে অংশ নেবেন তানজিন তিশা। সিনেমাটি পরিচালনা করছেন সাকিব ফাহাদ। নির্মাতার এটিই প্রথম সিনেমা। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031