ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, অগ্নি নির্বাপণ মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সির সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, রহনপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মাহাতাব আলি, উপজেলা প্রকৌশলী( এলজিইডি) আছাবুর রহমান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আজিজুর রহমান, ডাসকো ফাউন্ডেশনের ইউনিট ম্যানেজার আবুল বাশার ও উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেনসহ অন্যরা। আলোচনা সভার


