IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঢাকায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ঢাকায় শিক্ষক নির্যাতনের প্রতিবাদে সিংড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : গত ১২ অক্টোবর রবিবারে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের ২০% বাড়িভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে আয়োজিত শিক্ষক-কর্মচারী সমাবেশে শিক্ষক-কর্মচারীদের উপরে নির্মম পুলিশি নির্যাতনের প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা চত্বরে সিংড়া উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মুক্তমঞ্চে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রধান সমন্বয়ক বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও কলম ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি, সিংড়া উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

এসময় বক্তব্য দেন দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ও বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নাটোর জেলার সাধারণ সম্পাদক মাস্টার আফছার আলী, বাংলাদেশ শিক্ষক সমিতি, সিংড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফজলুল হক, বিলহালতি ত্রিমোহনী অনার্স কলেজের সহকারী অধ্যাপক আব্দুস সালাম, পুঠিয়া মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. এনতাজ আলী, শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা সাদরুল উলা, বামিহাল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাজু আহমেদ নাজিম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31