IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> আন্দোলনরত শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আন্দোলনরত শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে দৌলতপুরে শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক,কুষ্টিয়া : শিক্ষকদের দাবী আদায়ের লক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ সমাবেশে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সর্বস্তরের শিক্ষকদের সমন্বয়ে মঙ্গলবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

শত শত শিক্ষকদের সমন্বয়ে মিছিলটি দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজ থেকে শুরু হয়ে দৌলতপুর উপজেলা পরিষদ শহীদ মিনারে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও দৌলতপুর উপজেলা (বাকশিস) এর সভাপতি আলহাজ্ব মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নাসির উদ্দীন বিশ্বাস মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল কালাম আহাদ, আহসান নগর কারিগরি কলেজের অধ্যক্ষ মোঃ রেদোয়ানুর রহমান সূর্য্যা সরকার, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গিয়াস উদ্দীন, দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা,

দৌলতপুর কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, দৌলতপুর কলেজের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক সঃমঃ সরওয়ার, তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান, দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশীদ, দৌলতপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কর্মচারী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা শিক্ষকদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান
।
এবং অবিলম্বে শিক্ষকদের ন্যা্য্য দাবী মেনে নেওয়ার জন্য এবং অনতিবিলম্বে প্রজ্ঞাপন জারির জোর দাবী জানান। শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত এমপিও ভূক্ত প্রতিষ্ঠানে কর্মবিরতি ঘোষণা করেন। তার পরও যদি দাবী আদায় না হয় তাহলে এর চেয়েও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে শিক্ষক নেতারা কঠোর হুশিয়ারির ঘোষনা দেন।

প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৌলতপুর গার্লস ডিগ্রী কলেজের আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বাবুল মোল্লা।
প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষকবৃন্দ দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর নিকট
স্মারকলিপি প্রদান করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31