IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরুমান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান‘আসুন আমরা সবাই মিলে রাষ্ট্রকে পুনর্গঠন করি’তানোরে ঐতিহ্যবাহী দেবোত্তর সম্পত্তি জবরদখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধনআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলটুর্নামেন্টের পুরস্কার বিতরণে রাসিক প্রশাসকবাংলাদেশের সীমানা পেরিয়ে ইন্ডিয়ায় বিএসএফের হাতে বাঘার ৫ জন আটক,ছোটাছুটি করে ও ফেরত পায়নি পরিবারফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত১০ বছরের পুরোনো ভাড়ার তালিকায় ঝুলছে বিষপুর ফেরীঘাটশতবর্ষের ইতিহাস, ঐতিহ্য ও ধারাবাহিক সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত পাইলট উচ্চ বিদ্যালয়নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগমহাদেবপুরে নারী ইউপি সদস্যেরঝুলন্ত মরদেহ উদ্ধার‘ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার’মন্নুজান স্কুলের সামনের ফুটওভার ব্রিজে ফাটল, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ রাসিক প্রশাসকেরদুর্গাপুরে ইউএনওর অভিযানে৭০০ বস্তা সার জব্দকুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত পানিবন্দী ৫০ হাজার মানুষ
Home >> টপ নিউজ >> শিক্ষা >> সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা

সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে সিএসই বিভাগের উদ্যোগে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর উপলক্ষে বিভিন্ন কর্মসুচির মধ্যে র‌্যালি ও সাইবার সিকিউরিটি ক্যারিয়ার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত বুধবার ১৫ অক্টোবর ২০২৫ তারিখে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। প্রধান অতিথি বলেন, ‘শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রমের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।’ তিনি সাইবার হামলা প্রতিরোধে করণীয় কাজসমূহ মেনে চলার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন এবং সামজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সর্তক থাকার জন্য পরামর্শ প্রদান করেন।

কর্মশালার রিসোর্স পারসন ছিলেন বাউয়েট সিএসই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বাইট ক্যাপসুল এর সিইও, সিকিউরিটি অ্যানালিস্ট সাকিব হক জিসান। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি রিসোর্স পারসনকে ক্রেস্ট প্রদান করেন।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নূরুল ইসলাম, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, ইসিই অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

সিএসই বিভাগের শিক্ষার্থী মাইশা তাসনিম-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সিএসই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক অনন্যা সরকার। এছাড়া সকলের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বাউয়েট প্লাজা থেকে শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্লাজায় এসে শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031