IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে পত্নীতলায় মানববন্ধন

ধূমকেতু প্রতিবেদক,পত্নীতলা : এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীগণের তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচীতে পুলিশের হামলার প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বরে এমপিও ভূক্ত স্কুল মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কল্যাণ সমিতির আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি এস এম মোর্শেদ আলম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, গগনপুর কারিগরি কলেজ এর প্রিন্সিপাল রঞ্জু আহমদ, মধইল বি এল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, গগনপুর ফাজিল মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষিকাবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মানববন্ধন শেষে
২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা,শতভাগ উৎসব ভাতা এই ৩ দফা দাবি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যম দিয়ে তার কার্যালয়ে জমা দেন।

বক্তারা বলেন, শিক্ষকরা হচ্ছে দেশ এবং জাতী গঠনের কারিগর। তাদের নূন্যতম অধিকার চাইতে গিয়ে শিক্ষকদের লাঞ্চিত করা হয়েছে। শিক্ষকদের গায়ে হাত তুলে শিক্ষক সমাজকে অপমানিত করা হয়েছে। যেই দেশে শিক্ষক লাঞ্চিত হয় সেই দেশে ভালো মানুষ তৈরী হতে পারে না।

সরকার প্রধানের কাছে দাবী জানাই শীঘ্রই শিক্ষকদের দাবি মেনে নিতে হবে। শিক্ষকদের সম্মানিত করতে হবে। শিক্ষকদের অপমান করার জন্য ক্ষমা চাইতে হবে। শিক্ষকদের অপমান করে কোন সরকার টিকতে পারেনি। অতি দ্রুত আমাদের তিন দফা দাবি মেনে নিতে হবে। দাবী মেনে না নিলে কঠোর কর্মসূচীর কথা জানান তারা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31