ধূমকেতু প্রতিবেদক,তানোর : বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহীর তানোর উপজেলা শাখার নির্বাহী সদস্য ও তানোর উপজেলা প্রেস ক্লাবের সদস্য, জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার তানোর প্রতিনিধি প্রভাষক লুৎফর রহমানের প্রয়াত পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫ টায় তানোর বাজারস্থ তানোর উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখা ও তানোর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মিজানুর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সাধারন সম্পাদক সারোয়ার হোসেনের উপস্থাপনায় মাহফিলে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার সহ-সভাপতি বকুল হোসেন, সহ- কোষাধ্যক্ষ সেলিম রেজা, মনিরুজ্জামান মনি, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মফিজ উদ্দিন সরকার, যুগ্ম সম্পাদক নয়ন কুমার দাস, পাপ্পু কুমার, আশরাফুল ইসলাম সহ অন্যরা। তানোরের সকল সাংবাদিক পরিবারের সুস্থতা কামনা ও মৃত মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।


