IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> তারেক রহমান ৩১ দফায় সবচেয়ে বেশি নারী অধিকারকে গুরুত্ব দিয়েছে- দাউদার মাহমুদ

তারেক রহমান ৩১ দফায় সবচেয়ে বেশি নারী অধিকারকে গুরুত্ব দিয়েছে- দাউদার মাহমুদ

ধূমকেতু প্রতিবেদক,সিংড়া : নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার মধ্যে তারেক রহমান সবচেয়ে বেশি নারী অধিকারকে গুরুত্ব দিয়েছে। মা-বোনদের অধিকারকে মূল্যায়ন করেছে। ৩১ দফা শুধু মুসলিমের জন্য নয়, শুধু হিন্দুর জন্য নয়, শুধু পাহাড়ির জন্য নয়, শুধু সমতলের জন্য নয়। এটি বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের জন্য।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত তারেক রহমানের ৩১ দফার সুফল সম্পর্কে গণসচেতনতা তৈরির লক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দাউদার মাহমুদ বলেন, ১৭ বছরে ১৭ মিনিট দলের কাজে ফাঁকি দিয়ে নিজের কাজ করি নাই, নিজের সন্তানকেও জেলে থাকা অবস্থায় কোলে নিয়েছি। দেশনায়ক তারেক রহমান যে সিদ্ধান্ত নিবেন আমি সে সিদ্ধান্তের সাথে আছি। আগামী দিনে দেশনায়ক তারেক রহমান যাকে চূড়ান্ত মনোনয়ন দিবেন আমিসহ আপনারা অবশ্যই ধানের শীষের জন্য কাজ করবেন। তিল তিল করে গড়ে তোলা সংগঠন বিএনপি। ৩১ বছর দলের সাথে আছি। রাজনীতির ২৯ বছরই দলের বড় বড় পদে দায়িত্ব পালন করেছি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে। আমি তার প্রতি কৃতজ্ঞ, দলের প্রতি কৃতজ্ঞ।

সুকাশ ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু, অধ্যাপক খালেকুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সবুজ মাহমুদ, যুবদল নেতা আব্দুল্লাহ আল মমিন, সুকাশ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব প্রভাষক এম এ হান্নান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক বাবুল হোসেন বাবু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সাইদ পলাশ, আক্তারুল ইসলাম, এম এ কবির বাবুল, শিপন আহসান, সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিরুল মোমেনীন নিশান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31