IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পোরশা উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

পোরশা উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

ধূমকেতু প্রতিবেদক,পোরশা : নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসারের আবেগঘন ফেসবুক স্ট্যাটাস
পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম এর একটি আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তিনি যা লিখেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ফলাও ভাবে প্রচার হয়েছে।

সোমবার তিনি ছাওড় ইউনিয়নের কুশোরপাড়া গ্রামের কয়েকজন পাষন্ড কর্তৃক ধর্ষণের শিকার হয়ে তাদের হাতে নিহত ৯ বছরের ছোট্ট শিশু সুমাইয়ার বাড়ি পরিদর্শন শেষে একইদিন সন্ধ্যার আগে তিনি তার ফেসবুক আইডিতে স্ট্যাটাসটি লেখেন। অনেকেই স্ট্যাটাসটি লাইক, কমেন্টস এবং শেয়ার করেছেন।

তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো ।

“আমাদের পোরশা কি আসলেই শান্তিপ্রিয় মানুষের আবাসস্থল? আমাদের সুমাইয়ার (৯) এর কথা কি আপনাদের মনে আছে? কয়েকদিন আগে কয়েকজন নরপিশাচের হাতে ধর্ষিতা হয়ে মুখে লাল মাটি গুঁজে ও গলায় গামছা পেঁচিয়ে যে শিশুটিকে হত্যা করা হলো, আমি তার কথা বলছি। নৃশংস এ ঘটনা আমার মনকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমি ভেবেছি পোরশা অঞ্চলের শান্তিপ্রিয় যুবকেরা কি তাহলে আসলেই এমন অমানবিক হায়নার মতো হয়ে উঠছে! একজন শিশুর প্রতি এমন পৈশাচিক আচরণ কিভাবে তারা দেখাতে পারলো। এ অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়-নিরিবিলি এসব কী তাহলে কেবলই জনশ্রুতি। তবে হতাশার মধ্যেও আশার কথা হলো, আসামিরা দ্রæততম সময়ে গ্রেপ্তার হয়েছে।

এজন্য পুলিশ বাহিনীকে ধন্যবাদ। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এখন এটাই চাওয়া। আজ ভুক্তভুগী পরিবারের অনুমতি নিয়ে ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পিআইও কে সাথে নিয়ে তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। ভিক্টিমের মা বাবার ক্ষোভ, কান্না আর আহাজারীতে যে হৃদয় বিদারক অবস্থার সৃষ্টি হয়েছিলো তাতে ছবি/ভিডিও রাখার কথা মাথায় আসেনি বা ইচ্ছা করেনি। ফিরবার সময় সামান্য কিছু আর্থিক সাহায্য ও খাদ্যসামগ্রী দিয়ে সহমর্মিতা জানিয়েছি। শান্তি প্রিয় পোরশা দিনদিন অশান্ত হয়ে উঠছে। এর নেপথ্যে অনেক কারণের মধ্যে একটি মাদক। আমার অন্তত তাই মনে হচ্ছে।

এ বিষয়ে কাজ করতে চাই। আপনাদের সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সুমাইয়ারা ভালো থাকুক, প্রার্থনা করি।” এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, তিনি নিজে ইচ্ছে করেই সহানুভূতি দেখানোর জন্য সুমাইয়ার পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার পরিবার এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে সুমাইয়ার মৃত্যু সম্পর্কে যা জেনেছেন সে অনুভূতি থেকে তিনি এই লেখাটি লিখেছেন। ভবিষ্যতে এ উপজেলায় আর যেন এরকম কোন হৃদয় বিদারক ঘটনা না ঘটে সেদিকে সজাগ থাকার জন্য উপজেলাবাসি, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থাকে কাজ করার আহ্বান জানান।#

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31