IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রীতাহফিজুল কুরআন মডেল মাদ্রাসায় প্রথম সবক প্রদান শিক্ষা প্রদর্শর্নী ও অভিভাবক সম্মেলনবদলগাছীতে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ: স্বাক্ষরবিহীন কাগজে গুদামে ৩ টন ধান, নিজ জমির ফসল কাটেননি কথিত কৃষক‘দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে’সিরাজগঞ্জে রাবেয়া বসরী কিন্ডারগার্টেন মডেল একাডেমিতে ৪৩ শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণচারঘাটে বিদ্যালয়ের মাঠ ভাড়া দিয়ে ইক্ষু ক্রয় কেন্দ্র, বিপাকে শিক্ষার্থীরামাঠ সংস্কারের ২ লাখ টাকা অনুদান নিয়েও ক্ষোভ এলাকাবাসীরফুলবাড়ীতে ১২৭তম বোল্লাকালী পূজা ও ১০ দিনব্যাপী বউ-মেলা শুরু
Home >> টপ নিউজ >> খেলা >> ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫,আজ মুখোমুখি হচ্ছে দুই পৌরসভা

ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫,আজ মুখোমুখি হচ্ছে দুই পৌরসভা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় তারুণ্যের উৎসব উপলক্ষে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৫ এর খেলায় মুখেমুখি হচ্ছে- দুই পৌরসভার দুই প্রশাসক। বাঘা পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার। আড়ানী পৌরসভার প্রশাসকের দায়িত্বে রয়েছেন-সহকারি কমিশনার(ভূমি) সাবিহা সুলতানা।
এই দুই পৌর প্রশাসকের ফুটবল দল প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করবেন। মঙ্গলবার (২৮-১০-২০২৫) বিকেল ৩টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় অংশ নিবেন, বাঘা পৌরসভা ও আড়ানী পৌরসভা ফুটবল দল ।

জানা যায়, নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রথম রাউন্ডের খেলায় বাজুবাঘা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে বাঘা পৌরসভা ফুটবল দল ও গড়গড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে আড়ানী পৌরসভা ফুটবল দল এবং চকরাজাপুর ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে পাকুড়িয়া ফুটবল ও বাউসা ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে জয়লাভ করে মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল।
বুধবার (২৯-১০-২০২৫) সেমিফাইনালে মুখোমুখি হবে- পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ ফুটবল দল ও মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল। ইউনিয়ন দুটির প্রশাসক হিসেবে রয়েছেন-প্রাণী সম্পদ অফিসার(পাকুড়িয়া ইউপি) ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী।

খেলায় পরিচালক ও সহকারি পরিচালকের দায়িত্ব পালন করেন- রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার ও ক্রীড়াঙ্গনে সংশ্লিষ্ট স্থানীয়রা। নিয়মিত ধারা বিবরণীতে রয়েছেন- বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকার আব্দুল হানিফ মিঞা, স্থানীয় শরিফুল ইসলাম ও বি কে রায়।

ক্রীড়ামোদি কলেজ শিক্ষার্থী শান্ত মিঞা জানান,মাঠজুড়ে তরুণদের উচ্ছাস ও দর্শকদের প্রাণচাঞ্চল্যে উৎসবমুখর পরিবেশ আনন্দ যুগাচ্ছে খেলোয়াড়দের। এছাড়াও রাজনৈতিক,সামাজিক সংগঠন ও প্রশাসনের ব্যক্তিবর্গ সহ অগনিত দর্শক প্রতিদিন খেলার মাঠে এসে স্থানীয় ও বহিরাগত খেলোয়াড়দের কৌশলী ক্রীড়া নৈপুন্য উপভোগ করছেন।

উপজেলা নির্বাহি অফিসার জানান, তারুণ্যের উৎসব উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১২ অক্টোবর’২৫ আনুষ্ঠানিক উদ্বোধনীর মধ্য দিয়ে খেলা শুরু হয়।

উপজেলায় সাতটি ইউনিয়ন ও দুইটি পৌরসভা নিয়ে নক আউট পদ্ধতিতে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে বলে জানান ইউএনও। প্রতিটি দলের মাঠ ফি ২০০০(দুই) হাজার টাকা। পুরুস্কার ছাড়াও চ্যাম্পিয়ন দল নগদ ৩০,০০০/=(ত্রিশ) হাজার ও রানার আপ দল পাবে ২০০০০/=(বিশ) হাজার টাকা।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31