IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> খেলা >> আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে খেলতে চান মেসি

আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে খেলতে চান মেসি

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২২ বিশ্বকাপ জয়ের পর মেসি কীভাবে আবার আন্তর্জাতিক মঞ্চে খেলবেন তা নিয়ে কৌতূহল বেড়েছে। এবার নিজেই এ বিষয়ে মুখ খুলেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। তবে তিনি শর্ত দিয়েছেন, সবকিছু তাঁর শারীরিক ফিটনেসের ওপর নির্ভর করবে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘বিশ্বকাপে খেলা সব সময়ই বিশেষ কিছু। আমি সেখানে থাকতে চাই, আর যদি থাকি, তাহলে দলের সাফল্যে ভূমিকা রাখতে চাই।’ তিনি আরও যোগ করেন, ‘ইন্টার মায়ামির হয়ে আগামী মৌসুমের প্রস্তুতি শুরু হলে প্রতিদিন নিজের শারীরিক অবস্থা মূল্যায়ন করব। আমি ফিট থাকলে অবশ্যই খেলতে চাই। আগের বিশ্বকাপ আমরা জিতেছি, আর সেটি ধরে রাখার সুযোগ পাওয়া সত্যিই দারুণ হবে।’

গত সেপ্টেম্বরেও মেসি জানিয়েছেন, বিশ্বকাপে খেলবেন কিনা তা শরীরের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবেন। তিনি বলেন, ‘শরীর যখন সাড়া দেয় না, তখন ফুটবল উপভোগ করা যায় না। আমি চেষ্টা করি নিজের সঙ্গে সৎ থাকতে। ভালো লাগলে খেলব, না লাগলে নয়।’

মেসির পারফরম্যান্স এখনও চমকপ্রদ। এমএলএসের চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৯ গোল করেছেন, জিতেছেন নিজের প্রথম গোল্ডেন বুট। পাশাপাশি এমভিপি পুরস্কারের ফাইনালিস্টও হয়েছেন। যদি এই পুরস্কার জিততে পারেন, তবে টানা দুই মৌসুমে এমভিপি জেতার রেকর্ড হবে তাঁর।

বর্তমানে মেসির নজর ক্লাব সাফল্যের দিকে। এমএলএস কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে ন্যাশভিলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজ খেলছে ইন্টার মায়ামি। প্রথম ম্যাচে ৩–১ গোলে জিতেছে মায়ামি। ২ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও জয় পেলে নিশ্চিত হবে শেষ চারে জায়গা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31