IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় বীজ বিনিময় উৎসব

পত্নীতলায় বীজ বিনিময় উৎসব

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : কৃষিকাজে বীজ হলো প্রথম সিঁড়ি। সঠিক বীজ নির্বাচন না করলে সার, সেচ বা শ্রম দিয়েও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যায় না। বীজ কৃষকের জমি, আবহাওয়া এবং চাহিদার সাথে এখন প্রায় অসংগতিপূর্ণ। আমরা ভালো খেতে চাই এবং সুস্থ থাকতে চাই। সে জন্য প্রয়োজন নিজস্ব উৎপাদন। আর উৎপাদনের জন্য প্রয়োজন দেশী বা স্থানীয় জাতের বীজ। দেশি বীজ এখন প্রায় বাজারে পাওয়া দুষ্কর। উৎপাদন কম হয় তকমা দিয়ে দেশি বীজকে কৃষকের বাড়ি থেকে কৌশলে সরিয়ে ফেলা হয়েছে। এর ফলে কৃষক এখন বীজের জন্য পরনির্ভরশীল হয়ে পড়েছে। মূলত আমাদের পুরো কৃষি সেক্টর পরনির্ভরশীল হয়ে পড়েছে।

কৃষকের হাতের বীজ. জৈব সার, দেশিয় বালাইনাশক, স্থানীয় বাজার এখন আর কৃষকের দখলে নেই। মাঠে প্রাণপণ লড়াই করেও ফিরছে না কৃষকের ভাগ্যের চাকা। প্রতিদিন খাবারের সাথে ঔষধ হয়ে পড়েছে নিত্য প্রয়োজনীয় উপকরণ। কেন এমন হলো ? কেনই বা কৃষকের এতো অস্থিরতা? এর কি কোন টেকসই সমাধান নেই ?

এহেন পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বেচ্ছাব্রতি সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট ও সম্ভুপুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে ২৮ অক্টোবর ২০২৫ দেশি বীজ সুরক্ষা, সংরক্ষণ ও সম্প্রসারণে – “বীজ বিনিময় উৎসব” অনুষ্ঠিত হলো। পত্নীতলা উপজেলার বীজ ব্যাংকসমূহ এবং সম্ভুপুর আদিবাসি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হলো এ বীজ বিনিময় উৎসব। বীজ বিনিময় উৎসব উপলক্ষে আলোচনা সভায় সম্ভুপুর আদিবাসি সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি ও সম্ভুপুর গ্রাম উন্নয়ন দলের সাধারণ সম্পাদক পরিতোষ পাহানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বাংলাদেশ জাতিয়তাবাদি দলের সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান দুলাল, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মরিয়ম বেগম শেফা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নরেন পাহান, দি হাঙ্গা প্রজেক্ট এর রাজশাহী অঞ্চলের সমন্বয়কারী মিজানুর রহমান, সাবেক কৃষি কর্মকর্তা জয়নাল আবেদীন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইসাহাক আলী, দি হাঙ্গার প্রজেক্ট এর সিনিয়র প্রোগ্রাম অফিসার সোহেল রানা, আদিবাসী নেত্রী আদরি পাহান, জাতীয় আদিবাসী পরিষদ পত্তনীতলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক পরেশ টুড, প্রাণবৈচিত্র খামার ও প্রাকৃতিক কৃষক সমাজের সভাপতি ইফতেখার আলী, লুব্ধ ধানের সংগ্রাহক ও উৎপাদক প্রকৌশলী হাসান জামান সিদ্দিকপ্রমূখ।

আলোচনা সভায় বক্তারা দেশিয় জাতের শাক-সবজি, ফলমুল উৎপাদন ও বীজ সংরক্ষণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তারা অনিয়ন্ত্রিত জীবন ধারা ও খাদ্যরীতির পরিবর্তন করে স্থুস্থ্যধারার জীবন রীতিতে ফিরে আসার আহবান জানান। একেবারে তৃণমূলে জনসাধারণের মাঝে এধরণের সচেতনমূলক প্রোগ্রাম করার মধ্যদিয়ে প্রকৃত উন্নয়ন ও পরিবর্তন সাধন করা যাবে বলে অভিমত ব্যব্ক করেন। অনুষ্ঠানে সম্ভুপুর বোরাম, বুজরুকমাহমুদ গ্রামের ২২০জন কৃষাণ-কৃষাণীর হাতে ৩৭ প্রকার শীতকালিন শাক-সবজির বীজ এবং একটি করে পেঁপের চারা বিতরণ করা হয়। বীজ বিনিময় উৎসবে আসিবাসি শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা দিয়ে সবাইকে মুগ্ধ করে রাখে। এদিকে বেলা ৩ টায় আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামে অনুরুপ বীজ বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31