IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে হুমকির অভিযোগ

মান্দায় স্কুল পরিচালনা কমিটির সভাপতিকে হুমকির অভিযোগ

ছবি- সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার চকউলি বহুমুখী হাইস্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মান্নানকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে তিনি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যক্ষ নজরুল ইসলামের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশ পায়। এসব অভিযোগের প্রতিবাদে স্থানীয় লোকজন, শিক্ষার্থী ও অভিভাবকেরা অধ্যক্ষের অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে আন্দোলনের মুখে অধ্যক্ষ নজরুল ইসলাম আত্মগোপনে চলে যান।

এডহক কমিটির সভাপতি আব্দুল মান্নান জানান, অধ্যক্ষ নজরুল ইসলাম ২০০২ সালে অফিস সহকারী পদে যোগদান করলেও বিধি বহির্ভূতভাবে নিজেকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ নেন। পরে দুইজন শিক্ষক নিয়োগ দিয়ে ১৬ লাখ টাকা এবং আরও কয়েকটি পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে প্রায় ৫৪ লাখ টাকা গ্রহণ করেন। স্থানীয়দের অভিযোগের কারণে পরবর্তী পদগুলোতে তিনি কাউকে নিয়োগ দিতে না পারলেও প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেননি।

তিনি আরও বলেন, কলেজ শাখার অনুমোদনের পর নজরুল ইসলাম অধ্যক্ষের দায়িত্ব নেন। দায়িত্ব পালনকালে প্রতিষ্ঠানের পুকুর, আমবাগানসহ বিভিন্ন সম্পত্তির লিজ বাবদ পাওয়া টাকা ও প্রতিষ্ঠানের অন্যান্য খাতের অর্থ আত্মসাৎ করেন। এসব অনিয়মের অভিযোগে গত ২৭ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ দেন সভাপতি আব্দুল মান্নান।

এসব অভিযোগের ভিত্তিতে অধ্যক্ষ নজরুল ইসলামকে দু’দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো জবাব না দিয়ে প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন। পরে এডহক কমিটি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি মোবাইলফোনে সভাপতিকে ভয়ভীতি ও নানা ধরণের হুমকি দেন বলে অভিযোগ করেন আব্দুল মান্নান। ঘটনার পর গত ২৯ অক্টোবর ঢাকার মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করেন তিনি।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ নজরুল ইসলামের মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31