IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রামেক হাসপাতালে ছাদের কার্নিশ ভেঙে শিশু আহত

রামেক হাসপাতালে ছাদের কার্নিশ ভেঙে শিশু আহত

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন খালাকে দেখতে গিয়ে ভবনের ছাদের কার্নিশ ভেঙ্গে আহত হয়েছেন মিম্মা আক্তার (৪) নামের এক শিশু কন্যা। আহত শিশুটি বর্তমানে রামেক হাসপাতালের ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে হাসপাতালের গাইনী ওয়ার্ডে। সে রাজশাহীর চারঘাট উপজেলার চক মোক্তারপুর গ্রামের মোহাম্মদ সামিউল হোসেন ও হাসি বেগমের মেয়ে।

প্রত্যাক্ষদশীরা জানান, রাজশাহীর চারঘাট উপজেলা থেকে মোহাম্মদ সামিউল হোসেন তাঁর স্ত্রী হাসি বেগম ও ৪ বছরের মেয়ে মিম্মাকে নিয়ে চিকিৎসাধীন মিম্মার খালা আসমা বেগমকে দেখতে রামেক হাসপাতালের গাইনী বিভাগে যান। এ সময় হঠাৎ করে বিভাগের ছাদের কার্নিশের একটি অংশ ভেঙে শিশুটির মাথার ওপর পড়ে। এতে শিশুটি মারাক্তক ভাবে আহত হয়। পরিবারের সদস্যরা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে মিম্মাকে ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেন।

প্রত্যাক্ষদশীরা বলেন, ভবনটির কিছু অংশ অনেক পুরনো ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সময়মতো মেরামত না করায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে বলে তারা অভিযোগ করেন।

মিম্মার বাবা মোহাম্মদ সামিউল হোসেন বলেন, মিম্মার খালঅকে দেখতে এসে ভবনের ছাদের একটি কানিংস ভেঙ্গে পড়ে মাথায় কেটে যায়। এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ মিম্মার চিকিৎসা করছেন। তারাই সকল খরচ বহন করছেন। আমাদরে থাকার জন্য একটি ভালো ঘর (কেবিন) দিয়েছেন। এখন মেয়ে ভালো আছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, ছাদের কার্নিশ ভেঙে আহত হয় মিম্মা। তার চিকিৎসা চলমান আছে। তবে কেবিনে চিকিৎসার বিষয়নি তিনি অস্কিার করেন। তিনি বলেন এটি ঐ ওয়ার্ডেরই একটি অংশ কেবিন না।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এফএম শামীম আহমেদ বলেন, আমাদরে হাসপাতালটি অনেক পুরাতন। এটি রক্ষনাবেক্ষন করেই চলতে হয়। ঘটনার পর আমার দ্রত বাচ্চাটিকে উদ্ধার করেছি। পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থা করেছি। পরীক্ষা নিরীক্ষাও করেছি। এখন সে ভালো আছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31