IMG-LOGO

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধকৃষি মন্ত্রণালয়ের সচিবকে ফুলেল শুভেচ্ছা জানানবিএমডিএ’র নির্বাহী পরিচালকফুলবাড়ীতে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ‘গোপালগঞ্জে ১৯ তারিখে নাশকতার পরিকল্পনার তথ্য আছে’সিরাজগঞ্জে দায়িত্বের এক বছরে মানবিকতার অনন্য দৃষ্টান্ত ডিসি আমিনুল ইসলামএমপিদের নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

তানোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

ছবি-সংগৃহীত

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,উপজেলার কলমা ইউনিয়নের কুজিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রধান শিক্ষকের এমন চাঞ্চল্যকর জঘন্য ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি। অভিযুক্ত শিক্ষকের নাম মোহাম্মদ রিয়াজ আলী(৫৮)। সে কুজিশহর গ্রামের মৃত অফের আলী মন্ডলের ছেলে। সে কুজিশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৩৫ বছর ধরে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এই শিক্ষকের বিরুদ্ধে এর আগে এমন জঘন্য ঘটনা ঘটানারও অভিযোগ রয়েছে।

এঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাকে সাময়িক ওই স্কুল থেকে বদলি করে পাশের এক স্কুলে দিয়েছেন। কিন্ত তাকে শাস্তির আওতায় না এনে শুধু বদলি করায় ক্ষোভে ভাসছে অভিভাবক সহ এলাকাবাসী। জানা গেছে, এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে,গত অক্টোবর মাসের ২১তারিখ মঙ্গলবার। তবে ঘটনার সপ্তাহ পার হয়ে গেলেও শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ না করায় ওই স্কুলের ছাত্র ছাত্রী, অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে চাপাক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। কুজিশহর গ্রামের এক অভিভাবক জানান,এ শিক্ষক এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে, কিন্তু মান সম্মানহানীর ভয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে। সে আবারও সেই জঘন্য কাজ করেছে বলে এরকম মানুষরপী শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানান তিনি।

এবিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক রিয়াজ আলী মাষ্টারের ফোনে ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করে বলেন,ঘটনা আপস মিমাংসা করে নেয়া হয়েছে, পরে ফোন দিচ্ছি বলে ফোনের সংযোগ বিছিন্ন করে দিয়ে ফোন বন্ধ করে দেন। এঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক রিয়াজ আলী মাষ্টারকে সাময়িক বদলি করে বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া প্রধান শিক্ষক সখিনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার পরে উপজেলা শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষককে সাময়িক অব্যহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। বর্তমানে আগের প্রধান শিক্ষক এ স্কুলে আসছেনা।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী জানান,ঘটনা সম্পর্কে শুনেছি, তবে কেউ কোন অভিযোগ না করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনা শান্ত রাখতে প্রধান শিক্ষককে পাশের এক স্কুলে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31