ধূমকেতু প্রতিবেদক : ফিতা কেটে মাসব্যাপী গ্রামীন তরুন উদ্যোক্তা শীতবস্ত্র মেলার উদ্বোধন করা হয়েছে।বুধবার ৫ই নভেম্বর বিকালে মেলার উদ্বোধন করা হয়।
রাজশাহী মহানগরীর মতিহার থানার ২৮ নং ওয়ার্ড সাঁকোপাড়া ঈদগাহ মাঠে মাসব্যাপী চলবে এই গ্রামীন তরুন উদ্যোক্তা শীতবস্ত্র মেলা। মেলার উদ্বোধন করেন জামিয়া আরাবিয়া জান্নাতুল বাক্কী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।
এসময় উপস্থিত ছিলেন, সাঁকোপাড়া ঈদগাহ কমিটির সভাপতি এ্যাডভোকেট হাসানুল বান্না সোহাগ, এ্যাডভোকেট রিপন, হালিম, মিলন, পলক, আতিক, মুসা, ফাইসাল, রিপন, নাঈম প্রমুখ।
উদ্বোধনের দিন শিশু থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষের পদচারনায় মুখোর মেলা প্রাঙ্গন। শীতবস্ত্র মেলায় মুখোরচোক খাবারের মধ্যে রয়েছে ঝিনাইদহের ঐতিহ্যবাহী চটপটি ও ফুচকা এবং নাগা পানি পুরী, শিশুদের বাহারী খেলনা, মেয়েদের থ্রিপিচ-টুপিস, শাড়ি, ওড়না, হেজাবসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মেলার মূল আকর্ষণ রয়েছে শিশুদের বিনোদনের জন্য নাগরদোলা, ড্রাগন ট্রেন, ঘুন্নি এবং নৌকা দোলনা ইত্যাদি।
মাদ্রাসার সভাপতি হারুন-অর- রশিদ বলেন, এই প্রথম সাঁকোপাড়া ঈদগাহ মাঠে জামিয়া আরাবিয়া জান্নাতুল বাক্কী মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। শুধুমাত্র এই মেলাটির আয়োজন করা হয়েছে মাদ্রাসার উন্নয়নের জন্য। মেলার পক্ষ থেকে যতটুকু আর্থিক সহযোগীতা পাওয়া যাবে সবটুকু মাদ্রাসার উন্নয়নে ব্যায় করা হবে। কোন প্রকার গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াই মাসব্যাপী চলবে এই মেলা। মেলায় আগত দর্শনাথী আক্তার বলেন, এই প্রথম এখানে মেলা বসেছে শুনে এসেছি। মেলায় অনেকের সঙ্গে দেখা হলো, কথাও হলো। মেলায় গ্রামীন ঐতিহ্যের জিনিসপত্র, খাবার দাবার পাওয়া যাচ্ছে। সত্যি বলতে মেলায় এসে গ্রামের সত্যিকারের প্রতিচ্ছবি ফুটে ওঠেছে। আমি চাই এই ধরনের মেলা যেন প্রতি বছর হয় এখানে।


