IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনাফুলবাড়ী আন্দোলন অব্যাহত রাখতে হবে, প্রয়োজনে ঢাকা থেকে লংমার্চ: আনু মুহাম্মদনাশকতায় জড়িতদের বিরুদ্ধে আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪প্রাণিসম্পদ শুধু ব্যক্তিগত নয়, এটি জাতীয় সম্পদ: ভূমিমন্ত্রী
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এক রাতে একাধীক সড়কে ডাকাতি পোরশায় রাস্তায় নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন

এক রাতে একাধীক সড়কে ডাকাতি পোরশায় রাস্তায় নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন

ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড় হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ১০কিলোমিটার আঞ্চলিক সড়ক সহ বিভিন্ন সড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসন। কয়েকমাস থেকে এ সড়কের বিভিন্ন স্থনে সন্ধা হতে গভীররাত পর্যন্ত সড়কে গাছ ফেলে হচ্ছে ডাকাতি। সংঘবদ্ধ ডাকাতদল রাস্তা উপর গাছ ফেলে বিভিন্ন যানবাহনের পথরোধ করে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে।

স্থানীয়দের অভিযোগ সড়কটিতে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে থানা পুলিশ।রোববার সন্ধা সাড়ে ৭টায় এ সড়কের বেজোড়া মোড় সংলগ্ন যাত্রী ছাউনি এলাকায় রাস্তায় গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করেছে ডাকাতদল। এর কিছুক্ষণ পরই একই এলাকার ব্রীজের নিকট গাছ ফেলে বিভিন্ন যানবাহনে আটকিয়ে ডাকাতি করে ডাকাতদল। আবারও রাত ৯ টায় বেজোড়া মোড় হতে তারেক জিয়া মোড় সংলগ্ন সড়কে গাছ ফেলে বিভিন্ন যানবাহনে ডাকাতি করে ডাকাতদল। রাত ১০টায় একই এলাকায় সড়কের পাশের সফিকুল ও রাজিবুলের দুটি বাড়িতে ঢুকে ডাকাতি করার পর বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় ডাকাতদল। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়। এছাড়াও রাত ১১টায় বেজোড়া মোড় দরগা সংলগ্ন সড়কে ডাকাতদল বিভিন্ন যানবাহনের পথরোধ করে ডাকাতি করে।

এসব ঘটনায় জনসাধারন সঙ্কিত হয়ে পড়েছে। রবিবার পোরশা বড় মাঠে ইসলামী সম্মেলনে আসার সময় বিভিন্ন যানবাহনে ডাকাতী চালিয়েছে বলে স্থানীয়রা জানান। নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, এই ডাকাতিকালে প্রায় ২৫-৩০ জনের একটি ডাকাত দল অংশ গ্রহণ করেছেন। এলাকাবাসীর অভিযোগ, উপজেলার সারাইগাছী হতে বন্ধুপাড়া মোড় পর্যন্ত ১০কিলোমিটার সড়কে প্রায়ই সন্ধা হতে রাত পর্যন্ত ডাকাতি হচ্ছে। অথচ ডাকাতি বন্ধে পুলিশ প্রশাসনের কোন কার্যকর ভূমিকা নেই। উর্দ্ধতন কতৃপক্ষের দ্রæত ব্যবস্থা নেয়া দরকার বলে তারা মনে করছেন।
এবিষয়ে সাপাহার সার্কেলের এএসপি শ্যামলী বলেন, পুলিশ টহল জোরদার করা হচ্ছে। পোরশায় এবিষয়ে আমরা একটা মিটিং করবো এবং সকল জনগণের সাথে সংযোগ রক্ষা করে তারা ব্যবস্থা নিচ্ছেন বলে জানান। পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম জানান, প্রতি মাসের আইনশৃঙ্খলা মিটিংয়ে ঐ সড়কে ডাকাতির কথা আলোচনা হয়ে থাকে। প্রতিনিয়ত এতো ডাকাতির ঘটনায় তিনি নিজেও উদ্বিগ্ন।

এ ব্যাপারে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বলেন, ঐ এলাকায় থানা পুলিশ টহলে থাকে। এর পরেও কেন ডাকাতি হচ্ছে বিষয়টি আমার বোধগম্য নয়। ডাকাতি বন্ধে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31