ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহে—-রাজেউন) । গত রবিবার (৯-নভেম্বর) রাত আটটার দিকে নিজ বাড়িতেই বার্ধক্য জনিত কারণে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে ৩-মেয়ে, ১-ছেলে ও ১-স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান তিনি। সোমবার বেলা সাড়ে ১১টায় তার নিজ বাসভবনে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের জানাযায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা সামসুল হক, বয়েন উদ্দিন, আব্দুল জাফের, মোহাম্মাদ আলী প্রমুখ।


