IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শিয়ালকোল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন জমানাচোলে সাংবাদিকদের সাথে নয়া উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তারতানোরে শিবনদী বিলের পানিতে ডুবছে বোরো বীজতলামহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
Home >> টপ নিউজ >> প্রবাস >> ৫০ বছরের নারীকে ভারতে গণধর্ষণের পর হত্যা পুরোহিত ও শিষ্যদের

৫০ বছরের নারীকে ভারতে গণধর্ষণের পর হত্যা পুরোহিত ও শিষ্যদের

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশে ৫০ বছরের এক নারীকে গণধর্ষণের পর হত্যা করেছে এক পুরোহিত ও তার দুই শিষ্য।রোববার সন্ধ্যায় রাজ্যের বদায়ুন জেলার উঘৈতি থানা এলাকায় এ ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি সংবাদমাধ্যমে আসে। পুলিশ জানিয়েছে এ ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রোববার বিকালে স্থানীয় মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। গভীর রাতে তাকে রাস্তার পাশে ফেলে যায় এক পুরোহিতসহ কয়েকজন।

তার গ্রাম থেকে তোলা ছবিতে দেখা যায়, ছোট একটি খাটের ওপর লাশ রাখা হয়েছে। হলুদ একটি কাপড় দিয়ে দেহ ঢেকে রাখা হয়েছে। সেটি সম্ভবত রক্তে ভেজা ছিল। তার একটি পা ভাঙ্গা ও আঙুল বাঁকানো ছিল।

ওই নারীর ছেলে স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘তাদের নিজেদের গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছিল। তাকে যখন ফেলে রেখে গিয়েছিল তখনই তিনি মারা যান। যাজক ও অন্যরা তাকে দরজার সামনে ফেলে দিয়ে দ্রুত চলে যায়।’

তার ছেলে আরও জানান, তার মা নিয়মিত মন্দিরে পূজা দিতে যেতেন। রোববার বিকালে তিনি ৫টার দিকে বের হন। তবে তাকে সাড়ে ১১টার দিকে ফেলে রেখে যাওয়া হয়।

বদায়ুন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইয়াসপাল সিং ময়নাতদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে জানান, নিহত নারীর গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন ও পা ভাঙ্গা রয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে।

বদায়ুন পুলিশ এক টুইটে জানায়, গণধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বদায়ুন পুলিশের প্রধান সংকল্প শর্মা দুইজনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এ ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য স্থানীয় পুলিশকে শাস্তির মুখোমুখি করবেন বলে জানিয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31