IMG-LOGO

রবিবার, ২৯ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে বিজয় দিবসের প্রস্তুতি সভানিয়ামতপুরে গবাদিপশুকে বিনামূল্যে টিকাদান ও কৃমিনাশক বিতরণ ক্যাম্পেইনপোরশা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তারনন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকামারখন্দ ঝাঐল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আওয়ালের দলীয় মনোনয়ন ফরম জমাগোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫রাণীনগরে যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতারনিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধননির্যাতন ও বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন‘পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের’রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়চাঁপাইনবাবগঞ্জে ২০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসিরাজগঞ্জে সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি রাসেল, সম্পাদক আলহামরাণীনগরে ১০টি ককটেল বোমা উদ্ধারনন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ে কৃতী ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা
Home >> টপ নিউজ >> রাজনীতি >> দেশের সকল দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে -দাউদার মাহমুদ

দেশের সকল দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে -দাউদার মাহমুদ

ধূমকেতু প্রতিবেদক, সিংড়া : নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দাউদার মাহমুদ বলেছেন, দেশের সকল দূর্যোগে সেনাবাহিনী পাশে ছিল, এখনও আছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর অবদান অসামান্য। বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর কাছে সবসময় নিরাপত্তা পেয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১টায় সিংড়া উপজেলা কৃষি হলরুমে ডিফেন্স এক্স সোলজারস ও ওয়েলফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) উপজেলা শাখার আয়োজনে স্বশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

দাউদার মাহমুদ আরও বলেন, ২৯ বছর যাবৎ দলের বিভিন্ন দায়িত্ব পালন করে যাচ্ছি। বিগত ১৭ বছরে দলের সকল আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলাম। বারবার নির্যাতিত হয়েছি, ১৫টি রাজনৈতিক মিথ্যা মামলা খেয়েছি, ৪ বার জেল খেটেছি। আমার বিশ্বাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাকেই মনোনয়ন দিবেন। আমি আপনাদের পাশে যেমন ছিলাম, এখনও আছি। মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব আব্দুল জলিলের সভাপতিত্বে ও অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন সিংড়া পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তায়েজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাহতাব আলী, আব্দুল ওহাব প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31