IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : পত্নীতলায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ডায়াবেটিস নিয়ন্ত্রণের চাইতে প্রতিরোধ করাই সহজ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পত্নীতলা উপজেলা ডায়াবেটিক সমিতির উদ্যোগে শুক্রবার নজিপুর বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পত্নীতলা ডায়াবেটিস সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ আবু ওবায়দার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নিতলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালিদ সাইফুল্লাহ, পত্নীতলা ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দিন আহমেদ, ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি আলিউল হক, প্রফেসর আব্দুল খালেক, ভোরের ডাক ব্যায়াম সংগঠনের ইন্সট্রাক্টর বিমল কুমার বর্মন, দি হাঙ্গার প্রজেক্ট’র এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন প্রমুখ।

এ সময়ে আগত ডায়াবেটিস আক্রান্ত রোগীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন সভাপতি ডাক্তার আবু ওবায়দা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এস এম খালেদ সাইফুল্লাহ।

তারা সকলকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য জীবন ধারাকে সঠিকভাবে পরিচালনা করার উদাত্ত আহ্বান জানান।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলিমুজ্জামান মিলন বলেন “ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি পরিবারে দেখা দিচ্ছে। আমাদের প্রত্যেককে অধিক সচেতন ভাবে জীবনধারা পরিবর্তন করতে হবে। প্রতিটি মানুষের সচেতনতার মধ্যদিয়ে দুরারোগ্য এই ব্যধি থেকে আমরা পত্নীতলাবাসীকে পরিত্রাণ করাতে পারি। ডায়াবেটিস দিবসের মতো বিভিন্ন সভা, সেমিনারে এ বিষয়ে আলোচনা অব্যাহত রাখতে হবে। ডায়াবেটিস সমিতিকে আরো গতিশীল করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

পত্নীতলা ডায়াবেটিস সমিতির আয়োজনে শোভাযাত্রাটি ডায়াবেটিস সমিতির অফিস থেকে নজিপুর বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় অফিসে এসে শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31