IMG-LOGO

বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান সরকারমিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদী’র পক্ষ থেকে খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণজালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন হাসিনাকন্যা পুতুল‘রুনা লায়লার মৃত্যুর গুজব’ মেয়ে তানি লায়লা যা বললেনস্পেনে আরও একটি ক্লাব কিনতে যাচ্ছেন ফুটবল তারকা মেসিরুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীর অকাল মৃত্যুতে উপাচার্যের শোকবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ’র) মাসিকসমন্বয় সভা অনুষ্ঠিতবাগমারার ভবানীগঞ্জে সোনালী ব্যাংকের গ্রাহকদের সঙ্গে মতবিনিময় সভাসিরাজগঞ্জে রায়পুর জংশন বাইপাস হলে সিরাজগঞ্জবাসী রেলসুবিধা বঞ্চিত হবেনন্দীগ্রামে ৪১২ ফুট সিসি ঢালাই রাস্তা নির্মাণকাজের উদ্বোধনস্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ডাঃ আব্দুল বারীঅবৈধ ইসরায়েলি বসতিতে ব্রিটেনের নিষেধাজ্ঞাচট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ সংসদে প্রধানমন্ত্রীচারঘাটে নবী,ইসলাম ও মাদ্রাসা নিয়ে ফেসবুকে কটূক্তিপূর্ণ পোস্টের অভিযোগে স্কুল শিক্ষক আটকনিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা
Home >> টপ নিউজ >> শিক্ষা >> বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন

বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রমের শুভ উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বদলগাছী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সকল স্কুলের ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রি উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয়ে এই শিক্ষা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।

তিনি আরো বলেন, পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটে। তার পাশাপাশি যদি তাদেরকে পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়।তাহলে তার মধ্য দিয়ে তাদের শারীরিক স্বাস্থ্যের বিকাশ ঘটবে। এবং শিক্ষার্থীরা স্কুলমুখী হবে শতভাগ, পড়াশোনায় হবে মনোযোগী। আমরা শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করতে চাই।

বদলগাছী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এম মাহাবুবুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল ইসলাম।অনুষ্ঠানে বলা হয়, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।

উল্লেখ্য, বদলগাছী উপজেলার ১৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৫ হাজার ৫১৩ জন শিক্ষার্থীকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031