ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর অলোকার মোড়ে অবস্থিত একটি রেস্টুরেন্টের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব এর সহ-সভাপতি মাইনুদ্দিন সরকার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, কাজিরগঞ্জ স্পোর্টিং ক্লাব রাজশাহীর ক্রীড়াঙ্গনে এক উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছে। ক্লাবটি তার জন্যলগ্ন হতে একটি অরাজনৈতিক ক্লাব হিসাবে সুনামের সাথে রাজশাহী তথ্যা দেশের ক্রীড়াঙ্গনকে আলোকিত করে রেখেছে। কিন্ত সেই ক্লাবকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে।
তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন, ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে ক্লাব খুলে দিয়ে ক্রীড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছি। নগরের ১১ ও ১৩ নং ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, নুরুজ্জামান মিঠু, সাজ্জাদ হোসেন, মাহবুব, কালাম, শানু, সবুজ ও মোতাহার প্রমুখ।


