IMG-LOGO

বুধবার, ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নগরীতে মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যু বার্ষিকী পালননিয়ামতপুরে অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সম্মানীর টাকা না দেওয়ার অভিযোগ, তথ্য চাওয়ায় সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণমোহনপুরে মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলনগোপালগঞ্জের সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলসাঈদ খোকন ৭ দিনের রিমান্ডেরাণীনগরে নিখোঁজের আড়াই মাসেও সন্ধান মেলেনি সানজিদার, দিশেহারা পরিবারমহাদেবপুরে চেয়ারম্যান প্রার্থী’র উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পরাজশাহীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আলোচনা সভাপ্রথমবারের মতো যুক্ত হলো জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভাকিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগচৌহালী উপজেলায় সাব-রেজিস্ট্রারকে হুমকির প্রতিবাদে দলিল লেখকদের এক দিনের কর্মবিরতিমহাবিপন্ন বুদ্ধ নারিকেল গাছ,হারিয়ে যেতে বসা এক দুর্লভ বৃক্ষের সন্ধান সিরাজগঞ্জে‘পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে আওয়ামী লীগ’রহনপুরে সড়কে ঝরলো শিশুর প্রান
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> রাণীনগরের দিনমজুর লালমন বিরল রোগে আক্রন্ত, অর্থাভাবে মিলছে না চিকিৎসা

রাণীনগরের দিনমজুর লালমন বিরল রোগে আক্রন্ত, অর্থাভাবে মিলছে না চিকিৎসা

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালমন (৩৭) বিরল (এমএনডি ) রোগে আক্রান্ত। এই বিরল রোগের চিকিৎসা ব্যবস্থা সজলভ্য না হওয়ার কারণে উন্নত চিকিৎসা করাতে পারছে না পরিবার। লালমন উপজেলার রাতোয়াল শোলাপাড়ার দিনমজুর আমজাদের ছেলে। দিন যতই যাচ্ছে ততই দুর্বল হয়ে পড়ছে দুই সন্তানের জনক লালমন। তাই লালমনের চিকিৎসার জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছে লালমনের দিনমজুর পরিবার।

লালমনের মামা আব্দুল মজিদ (০১৭৮৩৮৪২৭৫৯) জানান লালমনরা শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ হচ্ছে লালমন ও তার বাবা। তারা দিনমজুরের কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালো ভাবে কথা বলতে পারে না। অনেকটা ইশারার মাধ্যমে ভাষা প্রকাশ করে। লালমন দিনমজুরের কাজ করতো। এরমধ্যে লালমন বিয়ে করে। তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে সন্তান আছে। কিন্তু গত একবছর যাবত লালমন শারীরিক ভাবে দুর্বল হয়ে পরায় কাজকর্ম করতে পারে না। লালমনের হাত ও পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। যার কারণে লালমন ভালো ভাবে দাঁড়াতে পারছে না। এরপর ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেস্টা করা হলেও ডাক্তাররা জানান দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই। পরবর্তিতে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করা হলে তারা দুই মাসের থেরাপীর জন্য দুই লাখ টাকা চায় কিন্তু এতোগুলো টাকা লালমনের দিনমজুরের পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। বর্তমানে লালমনের পরিবারে চরম অর্থসংকট দেখা দিয়েছে।

লালমনের মা লাইলি জানান দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। গরীব পরিবারে আল্লাহ কেন এমন বিরল রোগ দিলো। তবুও আমরা সাধ্যমতো ছেলের চিকিৎসার চেস্টা করেছি। কিন্তু দেশে এই জটিল রোগের চিকিৎসা না থাকায় অর্থাভাবের কারণে আর চিকিৎসা করাতে পারছি না। বর্তমানে একজন মানুষের আয়ে সংসার কোন মতে জোড়াতালি দিয়ে চলছে। তাই সরকারসহ বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তোবা লালমন সুস্থ্য হয়ে উঠতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান খোঁজখবর নিয়ে লালমনকে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31