IMG-LOGO

বুধবার, ১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলায় অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র খুব শিগগিরই ভেনেজুয়েলা-সংশ্লিষ্ট নতুন অভিযান শুরু করতে যাচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন অন্তত চারজন মার্কিন কর্মকর্তা।

আজ রোববার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর চাপ আরও বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নিতে যাচ্ছে।

তবে নতুন অভিযানের সময় বা পরিসর কেমন হবে, কিংবা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন কি না তা সঠিকভাবে জানতে পারেনি রয়টার্স।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছিল, সামনে কিছু বড় ধরনের উদ্যোগ নেওয়া হতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়ানোর পর এই ধারণা আরও প্রবল হয়।

দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, নতুন অভিযানের প্রথম ধাপ হিসেবে গোপন অভিযান শুরুর সম্ভাবনাই বেশি। তবে এই কর্মকর্তারা নাম প্রকাশ করতে চাননি।

এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে বলে পেন্টাগন। সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

একজন সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা শনিবার বলেন, ভেনেজুয়েলার বিষয়ে এসব সম্ভাবনা ‘উড়িয়ে দেওয়া যাচ্ছে না’।

নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে মাদক প্রবেশ ঠেকাতে ও দায়ীদের বিচারের মুখোমুখি করতে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সব ধরনের শক্তি ব্যবহারে প্রস্তুত।’

ট্রাম্প প্রশাসন অভিযোগ করছে, মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক সরবরাহে জড়িত। মাদুরো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, আলোচনায় থাকা ইস্যুগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার সম্ভাবনাও রয়েছে।

২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো বহুবার বলেছেন, ট্রাম্প তাকে সরাতে চান এবং ভেনেজুয়েলার জনগণ ও সেনাবাহিনী এই প্রচেষ্টা প্রতিরোধ করবে।

এদিকে ক্যারিবীয় সাগরে কয়েক মাস ধরেই সামরিক মহড়া চলছে এবং ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএর গোপন অপারেশন অনুমোদন দিয়েছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুক্রবার মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রধান এয়ারলাইন্সগুলোকে ভেনেজুয়েলার আকাশসীমায় ‘সম্ভাব্য ঝুঁকি’ নিয়ে সতর্ক করেছে এবং সতর্কতা মেনে চলাচলের নির্দেশ দেয়।

এফএএর সতর্কতার পর শনিবার তিনটি আন্তর্জাতিক এয়ারলাইন্স ভেনেজুয়েলা থেকে নির্ধারিত ফ্লাইট বাতিল করে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র কার্টেল দে লস সোলেসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরিকল্পনা করছে। তাদের অভিযোগ, এই সংগঠন যুক্তরাষ্ট্রে মাদক প্রবেশ করানোর সঙ্গে জড়িত। ট্রাম্প প্রশাসন দাবি করছে, মাদুরো এই কার্টেলটির নেতৃত্ব দেন। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সম্প্রতি বলেন, সন্ত্রাসী তকমা ‘যুক্তরাষ্ট্রের সামনে অনেক নতুন বিকল্প উন্মুক্ত করবে’।

ট্রাম্প বলেছেন, এই ঘোষণা যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় মাদুরোর সম্পদ ও অবকাঠামোতে আঘাত হানার সুযোগ দেবে। তবে তিনি কূটনৈতিক সমাধানের আশায় আলোচনার পথও খোলা রেখেছেন বলে ইঙ্গিত দেন।

দুই মার্কিন কর্মকর্তা স্বীকার করেছেন, কারাকাস ও ওয়াশিংটনের মধ্যে কিছু বিষয়ে যোগাযোগ চলমান। এসব যোগাযোগ নতুন অভিযানের সময় বা মাত্রায় প্রভাব ফেলবে কি না, তা পরিষ্কার নয় বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news