IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, অর্ধশতাধিক বন্ধ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি স্মারকলিপি প্রদান

আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবি স্মারকলিপি প্রদান

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর অন্যতম প্রবেশদ্বার তালাইমারী মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর সুধী সমাজ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম এর সাথে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আরডিএ কমপ্লেক্স ভবনটি লিজ দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনবিরোধী এই কাজের তীব্র নিন্দা জানান। জুলাই অভ্যুত্থানের সময় তালাইমারী মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছিল এবং এখান থেকে আন্দোলন সংঘটিত করা হয়েছিল। এক দশমিক ৪২ একর জমির ওপর তিনতলা বিশিষ্ট এ স্কয়ারটির নাম অবিলম্বে পরিবর্তন করে জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র নামকরনের দাবি জানানো হয় এবং এই ভবনটিকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। যেখানে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস উপস্থাপন ও সংস্কৃতি চর্চা, নগরবাসীর চিত্তবিনোদন, শিক্ষার্থী ও আগামী প্রজম্মের মেধা ও মননের বিকাশ এবং সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে।

স্মারকলিপির দাবি সমূহ- আরডিএ কমপ্লেক্স ভবনের জনবিরোধী এই লিজ অবিলম্বে বাতিল করতে হবে; আরডিএ কমপ্লেক্স ভবনটিকে জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে থাকবে গাড়ি পার্কিং সুবিধা, এম্পিথিয়েটার, উন্মুক্ত মঞ্চ বা মুক্তমঞ্চ, নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরী, আর্ট গ্যালারি ও মিউজিয়াম এবং সুস্থধারার বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা।

এসময় উপস্থিত ছিলেন, জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র রক্ষা আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার সুজন, উর্দু বিভাগের অধ্যাপক সামীউল ইসলাম, নজরুল পরিষদ রাজশাহীর সভাপতি কবি মোস্তাক রহমান, নৃবিজ্ঞানী ও সবুজ সংহতি রাজশাহীর সদস্য সচিব শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক ও জুলাই-৩৬ পরিষদের মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ প্রমূখ।

একই দাবি সম্বলিত স্বারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানকে প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31