IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> তারাগঞ্জে সামাজিক নিরাপত্তা উপকারভোগীদের তালিকা হালনাগাদ পর্যবেক্ষণ করেন, উপদেষ্টা শারমীন মুরশিদ

তারাগঞ্জে সামাজিক নিরাপত্তা উপকারভোগীদের তালিকা হালনাগাদ পর্যবেক্ষণ করেন, উপদেষ্টা শারমীন মুরশিদ

ধূমকেতু প্রতিবেদক, তারাগঞ্জ : অন্তর্বর্তীকালীন সরকারের সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমীন এস মুরশীদ বয়স্ক ভাতার উপকারভোগীদের তালিকা হালনাগাদ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

গত ২৫ নভেম্বর রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ- সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার বরাতী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বরাতী উচ্চ বিদ্যালয়ের মাঠে কার্যক্রম পর্যবেক্ষণের সময় তিনি উপকারভোগীদের বলেন, ভাতাভোগী নির্বাচন ও বিতরণে বিভিন্ন অনিয়ম লক্ষ্য করা গেছে, যার ফলে অনেক দরিদ্র মানুষ সামাজিক নিরাপত্তা সুবিধা পাচ্ছেন না। এই অনিয়ম দূর করার লক্ষ্যেই তালিকা হালনাগাদ করা হচ্ছে। বর্তমানে আটটি উপজেলায় এই পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে রংপুর জেলার তারাগঞ্জ একটি। এই পাইলটিং কার্যক্রমের ফলাফলের ভিত্তিতে পর্যায়ক্রমে সারা দেশে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

প্রযুক্তিনির্ভর ডাটাবেজে বয়স্ক ভাতা ব্যবস্থাপনা অন্তর্বর্তী সরকারের জন্য একটি মাইলফলক পদক্ষেপ হবে বলে তিনি উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবা অধিদপ্তর রংপুরের বিভাগীয় পরিচালক জিলুফা সুলতানা, জেলা প্রশাসক এনামুল আহসান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিচালক মোশারফ হোসেন, রংপুর পুলিশ সুপার আবু সাইম, তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানা, ওসি এম.এ ফারুকসহ অত্র- এলাকার সুধিসমাজ ও উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news