IMG-LOGO

বৃহস্পতিবার, ২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
অসুস্থ বিএনপি নেতা মাসুদের পাশে রাসিক প্রশাসকবিয়ে করলেন শিশুশিল্পী লুবাবারাজশাহীতে দুই মাসে ১৫ নারী ও শিশু নির্যাতিতগোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে নলকূপ চালকের মৃত্যু৫ বছরে ২৫ কোটি’বৃক্ষরোপণ: রাজশাহীতে মহাসড়কের পাশে কর্মসূচি শুরুতানোরে অবৈধভাবে তেল মজুদ বাড়তি দামে বিক্রির দায়ে জরিমানানন্দীগ্রামে বেশি দামে গ্যাস বিক্রি করায় জরিমানাগোমস্তাপুরে মাদক বিরোধী মানববন্ধন‘পাচার হওয়া অর্থ ফেরত এনে জনকল্যাণে ব্যয় করা হবে’পোরশায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে আহত স্ত্রীর মৃত্যু, স্বামী আটকধামইরহাট থানা পুলিশের পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ ২ মাদক ব্যবসায়ী আটকধামইরহাটে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন পৌর প্রশাসক প্রশান্ত চক্রবর্তীনাচোলে হেরোইন ও গাঁজাসহ আটক ৪জনসরকারি কলেজে অনুষ্ঠান ঘিরে উত্তেজনা, অধ্যক্ষের কক্ষ ও মূল গেটে তালা,পুলিশের উপস্থিতে তালা খুললেন শিক্ষর্থীরাকুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নিয়ামতপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্টল প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনার হাসপাতাল চত্বরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। উদ্বোধনের পরে মেলায় অংশ নেওয়া স্টলগুলো পরিদর্শন করেন অতিথিরা।

এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা ও খামারিগণ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, প্রাণিসম্পদ বিভাগে বাংলাদেশ বৈচিত্র্যপূর্ণ। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় এসেছে পরিবর্তন। উদ্যোক্তা ও খামারিদের প্রণোদনা এবং সকল সুযোগ-সুবিধা প্রদানে প্রাণিসম্পদ বিভাগের সকল কর্মকর্তাকে আহ্বান জানান তিনি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news