IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগমারায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ডা. আব্দুল বারীর ফ্রি মেডিকেল ক্যাম্প

বাগমারায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ডা. আব্দুল বারীর ফ্রি মেডিকেল ক্যাম্প

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের বুজরুক কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে শুরু হওয়া এ চিকিৎসা সেবামূলক কার্যক্রমে এলাকার অসহায় ও নিম্নআয়ের স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষজন বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ও ভবানীগঞ্জ ক্লিনিকের পরিচালক ডা. আব্দুল বারী।

চিকিৎসা সেবার উদ্বোধন কালে ডা. আব্দুল বারী বলেন, বাগমারার প্রত্যন্ত এলাকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সহায়ক ভূমিকা রাখে এ ধরনের চিকিৎসা ক্যাম্প ।

এ সেবামূলক কার্যক্রম এলাকায় বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। এরই মধ্যে বাগমারার বিভিন্ন এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে গ্রামের নিম্ন আয়ের অসহায় সুবিধা বঞ্চিত লোকজনের উপস্থিতি বেশি হয়ে থাকে। বিশেষ করে যাদের টাকা-পয়সা আছে তারা বিভিন্ন স্থানে গিয়ে চিকিৎসা নিতে পারে। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্যই হচ্ছে অসহায় মানুষদের পাশে চিকিৎসা সেবার মাধ্যমে তাদের কল্যাণে কাজ করা।

বিগত সরকারের সময়ে প্রত্যন্ত এলাকার মানুষ কতটা সুবিধা বঞ্চিত সেটা এই গ্রামগুলোতে না এলে বোঝা যায় না। ডাক্তার আব্দুল বারী আরও বলেন, আমি মানুষের পাশে থেকে প্রায় ৩০ বছর যাবৎ চিকিৎসাসেবা দিয়ে আসছি। ভবিষ্যতেও এই সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা: নুরুল ইসলাম চৌধুরী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: রেজাউল করীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারি অধ্যাপক অহিদুল ইসলাম, গনিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাহবুবুর রহমান।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে শিশু, নারী ও বয়স্ক রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা, প্রেসক্রিপশন ও পরামর্শ প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক ও তরুণ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও সহযোগী সেবাকর্মী চিকিৎসা সেবা প্রদান করেন।

দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে ভবানীগঞ্জ ক্লিনিক। ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন বয়সের নারী-পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, গনিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহসিন আলী, শ্রমিক কল্যান ফেডারেশন গনিপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি সোহেল রানা, বুজরুক কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস শুকুর, ওয়ার্ড জামায়াতের নেতা সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, হোসেন আলী প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31