IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টপ নিউজ >> রাজনীতি >> ৮ দলের বিভাগীয় সমাবেশে নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের

৮ দলের বিভাগীয় সমাবেশে নির্বাচনের আগে গণভোটের দাবি জামায়াতের

ধূমকেতু প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন চায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একইসঙ্গে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নব্য ফ্যাসিবাদ প্রতিষ্ঠার কোনো চক্রান্তে পা না দেওয়ার হুঁশিয়ারি দেন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজশাহী বিভাগীয় সমাবেশে তিনি এসব কথা বলেন। আন্দোলনরত জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ৮ দলের উদ্যোগে নগরীর ঐতিহাসিক মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের ভেতরে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে, যা বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে। তিনি বলেন, জনগণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট চান।

তিনি আরও বলেন, সরকারের আদেশ তো কোনো ওহীর বাণী নয় যে পরিবর্তন করা যাবে না। সুষ্ঠু নির্বাচন করতে হলে গণভোটের তারিখ পরিবর্তন করতেই হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল দাবি করেন, তাদের আট দলীয় জোটের পরিধি বাড়ছে এবং আরও রাজনৈতিক দল এতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছে। তিনি বলেন, স্বাধীনতার পরবর্তী সময়ের সব রাজনৈতিক দলের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ আছে-তাই নতুন বাংলাদেশ গড়তে সেসব প্রথার অবসান ঘটাতে হবে।

তিনি ঘোষণা দেন, দুর্নীতিকে ‘লাল কার্ড’ দেখানো হবে। সন্ত্রাস ও দমন-পীড়নের অবসান ঘটানো হবে।ভিন্নমতকে দমন নয়, মর্যাদা দেওয়া হবে। নৈতিক, কারিগরি ও উৎপাদনমুখী শিক্ষা বিস্তারের মাধ্যমে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তোলা হবেG

তার দাবি, বিস্তৃত এই জোট আগামীতে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে।

পরওয়ার বলেন, ডেট ঘোষণা করা হলেও নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জাতির মধ্যে গভীর সংশয় আছে। তিনি জানান, তাদের পূর্ব ঘােষিত পাঁচ দফা- লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি, জুলাই সনদের স্বীকৃতি, ফ্যাসিবাদীদের বিচার।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। খুলনার আদালত চত্বরে দিনের বেলায় দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন যে প্রশাসন আদালতের সামনে হত্যাকাণ্ড ঠেকাতে পারে না, তারা নির্বাচনের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে, কোনো দলকে গোপনে ক্ষমতায় আনার চেষ্টা না করতে এবং ভোট ডাকাতির কোনো পুনরাবৃত্তি না ঘটাতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31