ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় ভুটভুটির ধাক্কায় কাউসার আহমেদ মাহিন (১০) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মসজিদের ইমাম সাদ আহম্মেদ ও আব্দুল হাকিম নামের
অপর দুই জন আহত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) ভোরে উপজেলার ঈশ্বরদী-লালপুর সড়কের নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদেন সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাউসার ওই গ্রামের কামাল হোসেনের ছেলে এবং নরুল্লাপুর দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছত্র। আহত হাকিম নিয়াত সরদারের ও সাদ আব্দুর রহিমের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত কাউসার আহম্মেদ মাহিনসহ অন্যন্যরা বাড়ি থেকে ওজু করে নামাজের উদ্দেশ্যে মাসজিদে যাওয়ার সময় উক্ত স্থানে পৌছালে পেছন দিক থেকে একটি ভুটভুটি (কুত্তি গাড়ি) তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা মারাত্মক ভাবে আহত হয়। স্থাণীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা কাউসারকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু হাসপাতালে যাবার সময় পথিমধ্যেই সে মারা যায়।


