ধূমকেতু প্রতিবেদক, মান্দা : রাজশাহীতে‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’এই স্লোগানকে সামনে নিয়ে ৩৪ তম আন্তর্জাতিক এবং ২৭ তম প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ৩ ডিসেম্বর সকাল ১০ টায় রাজশাহী নগরীর মোল্লাপাড়া এলাকায় এসডিডিবি প্রকল্প, কারিতাস বাংলাদেশের রাজশাহী অঞ্চলের অর্থায়নে প্রবীণ ও প্রতিবন্ধী সংঘ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মোল্লাপাড়া প্রবীণ ও প্রতিবন্ধী সংঘের সভাপতি মি. এভারিষ্ট হেম্ব্রম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী প্রফেসর ডা. আব্দুল্লাহ আল হাদী, সিনিয়র শিক্ষক , সায়েরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও পেশ ইমাম হড়গ্রাম জামে মসজিদ মুফতী মাওলানা মো. সালাহ উদ্দিন খাঁন। কারিতাসের এনিমেটর স্বপন এল গমেজ, প্রবীণ ও প্রতিবন্ধি সংঘের সেক্রেটারী শিলা মুরমু, সদস্য তাসলিমাসহ সংঘের প্রায় দেড় শতাধিক প্রতিবন্ধী ব্যক্তি ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
এই অনুষ্ঠানে সম্মানীত অতিথিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তিদের সকল পর্যায়ে মর্যাদা প্রদানের জন্য বিশেষভাবে আহবান করেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিশুদে নৃত্য পরিবেশন করে


