IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> কুষ্টিয়ার মিরপুরে ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ

কুষ্টিয়ার মিরপুরে ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ

ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুরে স্টেশন মাস্টারের পদায়ন ও স্টেশন সংস্কারসহ ৭ দফা দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এ সময় খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস এবং রাজশাহী থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন আটকে দেন আন্দোলনকারীরা। ফলে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

মিরপুর উন্নয়ন পরিষদের ব্যানারে সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে কয়েক হাজার মানুষ এই কর্মসূচি পালন করছেন।

সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম এসে ৭ দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন।

এ বিষয়ে মিরপুর উন্নয়ন পরিষদের সভাপতি নজরুল করিম বলেন, প্রায় দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই স্টেশনটি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে বন্ধের পথে। এখানে গত ৩ বছর যাবৎ স্টেশন মাস্টার নেই। দীর্ঘদিন ধরে স্টেশনের সংস্কারও করা হয় না। আমরা এই বিষয়ে রেলওয়ের কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বলেও কোনো লাভ হয়নি, তাই এই আন্দোলন।

দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল গফুর বক্তব্য রাখেন। এ সময়ে উপজেলা উন্নয়ন কমিটির সভাপতি রহমত আলী রব্বান, সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আক্তার মামুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল করিম। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন । অবরোধের কারণে খুলনা-রাজশাহী ঢাকাগামী দুটি ট্রেন আটকা পড়ে। ফলে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয় ঘটে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। বিক্ষোভকারীরা জানান,শতবর্ষী মিরপুর রেলস্টেশনটি চালু ও নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। অবকাঠামোর বেহাল দশা, স্টেশন মাস্টারের অভাবসহ নানা সংকটে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।

এ অবস্থায় স্টেশন ও আশপাশের এবং পার্শ্ববর্তী এলাকার প্রায় ১৫ লাখ মানুষ রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বারবার দাবি জানানো হলেও রেলওয়ে কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তারা।

এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। ২ ঘন্টা পর কর্মসূচি চলাকালীন রেলওয়ে বিভাগীয় পরিবহন কর্মকর্তা মোসাঃ হাসিনা খাতুন স্বাক্ষরিত এক পত্রে চুয়াডাঙ্গার এএসএম কামরুল হাসানকে স্টেশন মাষ্টার হিসেবে পদায়নসহ সকল দাবি মেনে নেওয়ায় আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31