ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি প্রতিযোগীতায় “ক” শাখায় প্রথম স্থান দখল করেছে সাংবাদিক কন্যা নাফিয়া ইসলাম মানহা। সে অনলাইন নিউজ পোর্টাল ধুমকেতু নিউজের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন নাহিদ বড় মেয়ে ও রহনপুর জ্ঞানচক্র একাডেমির ২য় শ্রেনীর ছাত্রী।
মঙ্গলবার বিকেলে তার হাতে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী।


