IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে দুর্গাপুরে বিএনপির বিক্ষোভনিয়ামতপুরে অবৈধভাবে মজুদকৃত ৫ হাজার বস্তা সার জব্দ করার পর কৃষকের মাঝে বিক্রিপরিকল্পিত সন্ত্রাস ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ৪নং ওয়ার্ড বিএনপির অবস্থান কর্মসূচিরাজশাহীতে গভীর রাতে বিআরটিসির দুটি বাসে আগুনঐতিহাসিক মাদ্রাসা মাঠে শায়খ ড. মিজানুর রহমান আজহারীর তাফসীরুল কুরআন মাহফিলরাণীনগরে আনসার ভিডিপি‘র কমিটি গঠনরাণীনগরে হত্যাসহ একাধীক মামলার আসামী গ্রেফতারপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অরাজকতা সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচিধর্মীয় ঐতিহ্য, বনজ সম্পদ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ এক বিরল বৃক্ষ ধূপ গাছঅগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনফুলবাড়ীতে নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বাজারজাতকরণে সরকারি সহযোগিতা বাড়ানোর দাবি‘ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ক্ষতের চিহৃ বয়ে বেড়ালেও মেলেনি আইনি সহায়তা

ক্ষতের চিহৃ বয়ে বেড়ালেও মেলেনি আইনি সহায়তা

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের ছুঁড়ে মারা এসিড সদৃশ্য তরল পদার্থে শরীরের বাম চোয়ালে ও মাথার পেছন থেকে চোয়ালের নীচে গলা পর্যন্ত ঝলসে গিয়ে আহত হন শাহাদুল ইসলাম (২৪)। ঘটনা ২৬দিন আগের হলেও তার সেই ক্ষতের চিহৃ এখনো স্পস্ট বোঝা যায়। কিন্ত মেলেনি আইনি সহায়তাও।

জানা যায়,গত মাসের ২৩ নভেম্বর’২৫ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার সময় বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর-নওটিকা বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে বাড়িতে ফিরছিল শাহাদুল ইসলাম ।
ইউনিয়টির আরিফপুর বটতলার মোড়ের পূর্বদিকে ফাঁকা মাঠের পাকা রাস্তায় পৌঁছা মাত্র পেছন থেকে অজ্ঞাত পরিচয়ধারি ব্যক্তিরা মোটর সাইকেল যোগে সামনে গিয়ে তার পথরোধ করে এলোপাথাড়ি কিলঘুষি মারতে থাকে। ডাক চিৎকার করলে একজনের হাতে থাকা কাঁচের বোতলে রক্ষিত এসিড সদৃশ তরল পদার্থ তার মুখের বাম সাইডে ছুড়ে মারে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়। সে নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া (কারিগর) গ্রামের আব্দুস সামাদের ছেলে।

শাহাদুল ইসলাম জানান, ঘটনার সেই সময়ে প্রতিপক্ষের মোটর সাইকেলের আলোতে ২জনকে চিনতে পারি এবং অপর জনকে চিনতে পারিনি। তারা হলো- বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর-হিজলপল্লী গ্রামের মৃত রহমত মন্ডলের ছেরে জানারুল আলী (৫০) অপরজন নাটোরের লালপুর উপজেলার বসন্তপুর গ্রামের ছমির আলীর ছেলে রাসেল আলী (৩০)। স্ত্রীর সাথে কলহের জেরে অসৎ উদ্দেশ্য তারা ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার।

শাহাদুল ইসলাম জানান, আগে না পারলেও ঘটনার কয়েকদিন পর অভিযোগ দিয়েছেন। প্রতিপক্ষের বক্তব্য নেওয়ার জন্য যোগাযোগ করেও পাওয়া যায়নি।

বাঘা থানার সহকারি পরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিবেন।##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31