IMG-LOGO

শুক্রবার, ৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মেয়ের শ্বশুরবাড়িতে সালিশই কাল হলো বাবার, ব্যাটের আঘাতে মৃত্যুযশোরে মাইকে ঘোষণা দিয়ে পুলিশকে মারধর করে আসামি ছিনতাইনিয়ামতপুরে ইএসডিও এর আয়োজনে বিশ্ব পানি দিবস পালনসংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’বলে কটাক্ষ, তদন্ত দাবি এমপিরপুঠিয়া খান পাম্পে চলছে স্বজন প্রীতি কৃষক বাইকাররা পাচ্ছে না তেলশনিবার বায়তুল মোকাররমে ১১ দলীয় জোটের বিক্ষোভের ডাকবদলগাছীতে মাইকিং করায় তুলে নিয়ে এক বৃদ্ধকে মারপিঠের অভিযোগ ইউএনও’র বিরুদ্ধেরাসিক প্রশাসকের সাথে সাবেক এমপি ওইউনিসেফ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ‘কাগুজে বাঘ’:ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভে কতটা ভুগবে ন্যাটোরাজশাহী মেডিকেলে বাড়ছে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় ভর্তি ২০, মৃত্যু ১মহাদেবপুরে ৪১২ লিটার তেল জব্দরহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এস,এস,সি পরিক্ষার্থীদের বিদায়রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১রাণীনগরে কৃষি কর্মকর্তাদের অবহেলায় ভেস্তে গেছে ক্লাস্টার এডব্লিউডি প্রযুক্তি প্রদর্শনী প্রকল্পগোদাগাড়ীতে পাম্পে তেল নিতে এসে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় ৭ মোটরসাইকেল আরোহী
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে স্বামীর হাত থেকে ছুটে ট্রেনের নিচে পড়ে স্ত্রীর মৃত্যু

রাজশাহীতে স্বামীর হাত থেকে ছুটে ট্রেনের নিচে পড়ে স্ত্রীর মৃত্যু

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার সময় রাজশাহী রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রুপা খাতুন (২৩)। বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলা বক্তারপুর ইউনিয়নের তিয়েরকুড়ি গ্রামে। তার স্বামীর নাম মো. অনিক।

রাজশাহী রেলওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রনি সাহা জানান, অনিক ঢাকায় একটি ফার্নিচারের প্রতিষ্ঠানে চাকরি করেন। বিকেলে ঢাকায় যেতে স্ত্রীকে নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনে উঠছিলেন। ওই সময় ট্রেন ছেড়ে দিয়েছিল। অনিক আগে উঠে গিয়ে স্ত্রীর হাত ধরে ট্রেনে উঠাচ্ছিলেন।

তখন তার স্ত্রী রুপা হাত থেকে ছুটে গিয়ে ট্রেনের নিচে ঢুকে যান। তাৎক্ষণিক অনিকও চলন্ত ট্রেন থেকে নেমে যান। এরপর ট্রেনটি চলে গেলে দ্রুত রুপাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

দুর্ঘটনায় তার একটি পা প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আরেকটি পা এবং মাথায় গুরুত্বর আঘাত ছিল। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031