ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বেলপুকুর থানার পৃথক অভিযানে গাঁজা, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরএমপি সূত্র জানায়, অভিযানে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা, ৪০ পিচ ইয়াবা ও ৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মোজাম্মেল হক (৪৮) ও মো: সাকিব আলী (১৯)। মোজাম্মেল রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসরী (হড়গ্রাম) এলাকার মৃত হাসানের ছেলে এবং সাকিব রাজশাহী জেলার দুর্গাপুর থানার কুহাড় এলাকার মোঃ সাইদার আলীর ছেলে।
গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌণে ৭টার দিকে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, পবা থানার বাগধানী উলাপুর এলাকায় জনি বাড়িতে গাঁজা বিক্রি করছেন।
সংবাদ পেয়ে ডিবি পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত জনি কৌশলে পালিয়ে যায়। এ সময় তার বাড়ি তল্লাশি করে খাটের নিচে রাখা বাজারের ব্যাগ থেকে সর্বমোট ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে রাত সোয়া ৮টার দিকে গোয়েন্দা শাখার পুলিশের আরও একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার পূর্ব রায়পাড়া এলাকায় মোজাম্মেল নামীয় একজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে অবস্থান করছেন।
এমন সংবাদের পেয়ে ডিবি পুলিশের ওই টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ও অভিযুক্ত মোজাম্মেলকেপালানোর আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে গত বুধবার রাত ১১টার দিকে বেলপুকুর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি টিম বেলপুকুর থানার বাইপাস মোড় এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বেলপুকুর থানার মাহেন্দ্রা বাজার এলাকায় সাকিব ট্যাপেন্টাডল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাকিব পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।


